বালুরঘাট হাসপাতাল চত্বর থেকে পুলিশকে মারধর করে এক যুবতীকে ছিনতাই করল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে মঙ্গলবার দুপুরে ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গিয়েছে, চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ঐ যুবতীকে ছিনিয়ে নেয়। পুলিশ বাঁধা দিলে, পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ঐ যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চারটি বোলোরো গাড়ি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার(Balurghat P.S.) আইসি শান্তি নাথ পাঁজা, ডিএসপি(DSP) সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে, দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পাওয়া যায় নি।জানা যায়, মাস দেড়েক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ১৯ বছরের যুবতী ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে বিয়ে নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে।

সেই মামলায় ঐ যুবতী আত্মসমর্পন করে। তপন থানার(Tapan P.S.) পুলিশ ঐ যুবতীকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেকআপ করাতে নিয়ে যায়। পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ঐ যুবতীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা ঐ যুবতীর পরিবারের সদস্যরাই তাদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আহত অফিসার অভিযোগ দায়ের করেছেন।

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের