বালুরঘাট সহ অবিভক্ত দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজী পৌঁছেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: “২৩ শে জানুয়ারি” নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ঠিক আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মানুষেরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী সুশোভন চট্টোপাধ্যায়(Sushovon Chattapadhay)। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে। ১৯২২ সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের(North Bengal) চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয়। আত্রেয়ী নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়। ১৫ লক্ষেরও বেশী মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল। ক্ষতিগ্রস্থদের একটা বিরাট অংশই ছিল মুসলমান, তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহাকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সেই সময় বালুরঘাট মহাকুমার ধামোইরহাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ দেখতে গিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। সঙ্গে তার ছিলেন সহযোগী ডা: যতীন্দ্র নাথ সেনগুপ্ত। সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয়। সেই কমিটির মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন। প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল। ১৯২৮ সালের ২৬শে মে নেতাজী নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন। হিলি স্টেশনে নেতাজীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই হিলি স্টেশন বর্তমানে বাংলাদেশের(Bangladesh) মধ্যে পড়েছে। হিলির তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজীর ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায়। হিলির সারদা ভবন পাঠাগার পরিদর্শন করে ভিজিটর বুকে সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Bose)মন্তব্য লিখেছিলেন।

কংগ্রেস নেতা প্রতাপ চন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন। তাছাড়াও কংগ্রেস নেতা নিশীথ কুন্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স এর শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুরে ছিল। বালুরঘাটের(Balurghat) বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজী রাত কাটিয়েছেন, সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দ্বারোদঘাটন করেন। সেই কংগ্রেস ভবন আজ আর নেই ।আত্রেয়ী নদীতে বন্যায় তলিয়ে গেছে। সেইসময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকাতে লিখেছিল দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববৎ রহিয়াছে। এই দুর্ভিক্ষে অন্নাভাবে পুত্র-কন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায়। ভারতমাতার বীরসন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি আপামর দেশবাসী এখনও পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারিনি।

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় গোপন ডেরায় পুলিশি হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল, আটক ১

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র