বালুরঘাট জেলা হাসপাতাল থেকে রোগী উধাও, রোগীর পরিবারের বিক্ষোভ ও ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রোগী। গত আট দিন যাবত নিখোঁজ হয়ে যাওয়া ঐ রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ। উত্তেজিত আত্মীয়-স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায়। ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল(Balurghat Hospital)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ। আদিবাসী ওই বৃদ্ধর বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায়।

শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান। ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। আলোচনার মাধ্যমে তদন্তে আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিখোঁজ রোগীকে খুঁজে পুলিশ।অন্যদিকে,বর্তমানে অস্বাভাবিক ভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের(Balurghat City) বিভিন্ন বাজারে দাম বেড়েছে৷ দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের এনিয়ে বৈঠক করেছেন। এরপরই বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স(Tusk Force)।

দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকররা যৌথ ভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ অন্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকরা। এদিকে দাম বেশি থাকায় সর্তক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের। দাম বেশি নয়, যেটা দাম হওয়া দরকার সেই দামেই সবজি বিক্রি করার কথা বলেন। মূলত মুখ্যমন্ত্রী নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। আগামী দিনে বালুরঘাটের অন্য বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স।

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের