চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পড়তে গিয়ে ইজরায়েলে আটকে ছেলে, ঘুম উড়েছে বাবা-মা’র

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়লো উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর এক যুবক।গত ১৯ মার্চ বনগাঁর(Banga) শক্তিগড়ের বাসিন্দা সাত্যকি কুন্ডু রসায়নে ফিজিক্সে পোস্ট ডক্টরেট করতে ইজরায়েলে পাড়ি দেন । ৭ তারিখ থেকে ইজরায়েল আর হামাসের মধ্যে প্রাণঘাতী লড়াই শুরু হওয়ার পরেই চিন্তায় পড়েছে সাত্যকির পরিবার। রাতের ঘুম উবেছে গোটা পরিবারের। 

সাত্যকির মা বুলা দেবী জানান, টিভিতে ইজরায়েলে যুদ্ধের খবর দেখার পরেই গোটা পরিবার দুশ্চিন্তায় রয়েছে। তবে ছেলের সাথে কথা হয়েছে। ছেলে বলেছেন সুস্থ ও সুরক্ষিত অবস্থায় আছে। কিন্তু তবুও মন মানছে না মা – বাবার। কলকাতায় রসায়নে মাস্টার্স ডিগ্রি করার পরে পোস্ট ডক্টরেট করার উদ্দেশ্যেই ইজরায়েল পাড়ি দেন ১৯ মার্চ। গতকাল অর্থা‍ৎ ৯ অক্টোবর ছুটিতে বাড়ি আসার কথা সাত্যকির। 

কিন্তু কোনও কারণবশত সেই বিমান বাতিল হয়ে যায়। মঙ্গলবার সকালে ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে কথা বলেন সাত্যকি। জানিয়েছেন, বিমানবন্দরেই  অপেক্ষা করছেন। বিমান পরিষেবা চালু হলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু যতক্ষণ না ছেলে দেশে পা রাখছেন ততক্ঞষণে দু’চোখের পাতা এক করতে পারছেন না বুলা দেবী। 

Published by:

Share Link:

More Releted News:

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ কেন্দ্রকে কড়া প্রশ্নবাণ মমতার

‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ