টেলি মেডিসিন পরিষেবায় সাফল্যে দেশে দ্বিতীয় বাংলা

দেশের মধ্যে টেলি মেডিসিন পরিষেবার সাফল্যে বাংলা দ্বিতীয় স্থান দখল করল।কেন্দ্রের সমীক্ষার নিরিখে এই পরিষেবায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে টেলি মেডিসিন পরিষেবায় সাফল্যে বাংলা দ্বিতীয় স্থান দখল করল। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে রাজ্যে চালু হয়েছিল টেলি মেডিসিন পরিষেবা। কোনও ঝামেলা ছাড়া পরিষেবা পেয়েছিল সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের সমীক্ষার নিরিখে সেই টেলি মেডিসিন পরিষেবায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা।

ফোন করলেই বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা পরামর্শ পাওয়া যায় টেলি মেডিসিন পরিষেয়ায়। সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। কোন সাধারণ চিকিৎসক নয়, ফোনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন এই ব্যবস্থায়(Malda News)। এর ফলে বহু রোগী উপকৃত হয়েছেন ইতিমধ্যে। এবার সাফল্যের নিরিখে দেশের মধ্যে বাংলা এই টেলি- মেডিসিন পরিষেবায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। টেলি মেডিসিন পরিষেবায় রাজ্যে প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ রোগীর চিকিৎসা করেন। সপ্তাহে দু’দিন রোগী দেখেন চক্ষুরোগ বিশেষজ্ঞ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোনে রোগীর চিকিৎসা করেন। রোগীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় প্রেসক্রিপশন পাঠিয়েও দেন চিকিৎসকরা। সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই নিখরচায় ওষুধও দেওয়া হয় রোগীদের।

কেন্দ্র সরকারের তরফে টেলি মেডিসিন পরিষেবা নিয়ে একটি সমীক্ষা করা হয়। ওই সমীক্ষায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী,  দেশে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বেশিরভাগ রাজ্যে এই পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু বাংলায় সংক্রমণ কমলেও টেলি মেডিসিন পরিষেবা চালু রয়েছে। এখনও এই পরিষেবা পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। এবার এই পরিষেবায় কেন্দ্র সরকারের সমীক্ষার নিরিখে মিলল স্বীকৃতি।

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ