ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। মঙ্গলবার বাঁকুড়ায় আবাস যোজনার অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তখনই তাঁদের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।এর আগে সোমবার এই বাঁকুড়াতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে।

মঙ্গলবার বাঁকুড়ার সিমলাপাল গ্রামের চাঁদপুর গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।বিডিও ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অভিযোগকারী উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেখান থেকে সিমলাপালের দিকে ফেরার পথে চাঁদপুর গ্রামের একাংশের মানুষ প্রতিনিধি দলের সদস্যদের পথ আটকায়। বিক্ষোভকারীদের দাবি, গ্রামে বহু মানুষের বাড়ি কাঁচা। কিন্তু তা সত্বেও তাঁদের নাম রাখা হয়নি আবাস যোজনার তালিকায়। অনেকের নাম প্রথম অবস্থায় তালিকায় থাকলেও পরে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।বঞ্চিতদের বাড়ির অবস্থা খতিয়ে দেখার দাবি তোলেন তাঁরা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ চাঁদপুর গ্রামেই আটকে থাকেন প্রতিনিধি দলের সদস্যরা।পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর আগে সোমবার বাঁকুড়ার দুই নম্বর ব্লকের নবজীবনপুর এলাকায় আবাস যোজনার অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তখনও প্রতিনিধি দলের সদস্যদের বিক্ষোভের মুখে পড়তে হয়।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ