মোদি পা রাখার আগেই একাধিক দাবি জানিয়ে ব্যানারে ছেয়ে গেল আলিপুরদুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আলিপুরদুয়ারে পা রাখার আগেই একাধিক দাবি নিয়ে ব্যানার পড়ল জেলার একাধিক অংশে। সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে ঘর গোছাতে ব্যস্ত শাসক থেকে বিরোধী শিবির। আলিপুরদুয়ারে সভা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তার আসার আগেই নতুন দাবিতে ব্যানারে ছেয়ে গেল জেলার একাধিক অংশ।

ব্যানারে দাবি করা হয়েছে, রেলের জমিতে মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও হাসিমারায় সিভিল এয়ারপোর্ট ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীকে। ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ব্যানারে ওই ফ্লেক্স পড়েছে শহরের বিভিন্ন এলাকায়। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবি প্রধানমন্ত্রী এই ঘোষণাগুলো করুন।

জানা গিয়েছে,  কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আলিপুরদুয়ারে রেলের জমিতে হাসপাতাল তৈরির জন্য টাকা আনা সত্ত্বেও বিজেপির একাংশ সেই কাজ করতে দেয়নি বলে অভিযোগ তুলেছেন জন বারলা। সদ্য ফুল বদল করেছেন তিনি। বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন। তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, বিজেপি উন্নয়ন চায় না। আলিপুরদুয়ারে রেলের জমিতে হাসপাতাল তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। জমি চিহ্নিত থেকে শুরু করে টাকাও বরাদ্দ হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপির কিছু নেতা সেই কাজ তাঁকে করতে দেয়নি। প্রধানমন্ত্রী পৌঁছনোর আগে তাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও হাসিমারায় সিভিল এয়ারপোর্টের ঘোষণার দাবি তোলা হয়েছে।

তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইকের মতে, আলিপুরদুয়ারের জন্য বিজেপি কোনও কাজ করেনি। আলিপুরদুয়ারে রেলের জমিতে হাসপাতাল ও হাসিমারায় সিভিল এয়ারপোর্টের দাবিতে আন্দোলনে নামতে রাজি তাঁরা।

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ