বরানগরে প্রোমোটারের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,বরানগর: উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগরে প্রামানিক ঘাট এলাকার বাসিন্দা পেশায় প্রোমোটার। তাঁর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, আশীষ দে নামে বছর ৫২-এর ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। প্রোমোটারের(Promoter) স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে খুন করা হয়েছে। স্ত্রীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামীর কাছে ফোনে আসে। কেউ একজন অসুস্থ বলে। এরপরেই তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ১১.৩০ মিনিট নাগাদ শেষ বার তাদের মধ্যে কথা হয়।

এরপর থেকে আর ফোনে যোগাযোগ হয়নি। শুক্রবার সকালবেলা ফোন করায় জানতে পারেন তার স্বামী অসুস্থ রয়েছে। এরপরে তারা ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারেন তার স্বামী মৃত। তার দাবি, তার স্বামীকে কে বা কার খুন করেছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল সন্ধ্যাবেলা আশীষবাবু বেরিয়ে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি পরিবারের সঙ্গে। প্রজাতন্ত্র দিবসের সকালে খবর আসে বরানগর লেক ভিউ পার্কের সামনে আশিস বাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয়দের দাবি, অত্যন্ত স্বজন মানুষ ছিলেন প্রোমোটার এই আসিস বাবু। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার(Baranagar P.S.) পুলিশ। ইতিমধ্যেই দেহ তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পাশ থেকে একটি ডাইরিও উদ্ধার হয়েছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ডাইরির মধ্যে সুইসাইড নোট রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহের প্যান্টের পকেট থেকে প্রচুর ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়