গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তায় ধরা পড়লো ভাড়াটিয়া চোর, উদ্ধার সোনার গহনা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া ও বারাসতঃ একেই বলে চোরের ১০ দিন, গৃহস্থের একদিন। গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তায় ধরা পড়লো ভাড়াটিয়া চোর। অবশেষে বারাসত থানার উদ্যোগে উদ্ধার হলো জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে হৃদয়পুর এলাকার প্রনবকন্যা আশ্রমের কাছে। চারমাস আগে সমস্ত নথি নিয়েই কোয়েল দেবনাথ(Koyel Debnath) বলে এক মহিলাকে ভাড়া দেন অনামিকা দাস নামে বাড়ির মালকিন। কয়েকদিন ধরেই বাড়ির নগদ টাকা, সোনার গহনা পরপর চুরি হচ্ছিলো। পুলিশকে জানানোর আগে ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগান অনামিকা দেবী।

ব্যাস তাতেই চোর সনাক্ত হলো বাড়ি ভাড়াটিয়া কোয়েল দেবনাথ। ক্যামেরার ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হতেই গ্রেফতার কোয়েল। পুলিশি জেরাতে কোয়েল স্বীকার করে ডাকবাংলো কাছে একটি সোনার দোকানে চুরি করা মাল বিক্রি করেছে। সেইমতো বারাসত থানার(Barasat P.S.) পুলিশ গিয়ে সোনার গহনা উদ্ধার করে। অনামিকা দাস জানান, প্রথমে নগদ ১০ হাজার টাকা ও পরে ৭৭ হাজার টাকার সোনার গহনা চুরি যায়। পুলিশের ভুমিকায় খুশি আনামিকা দেবি ও তার পরিবার। এখন বিভিন্ন এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের আধুনিক প্রযুক্তির মাধ্যমে অতি সহজে যে কোন ঘটে যাওয়া অপরাধ কিনারা করতে পারছে পুলিশ। পুলিশের অভিজ্ঞ মহল মনে করছে প্রতিটি বাড়িতেই ধরনের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা উচিত।

অন্যদিকে,পাওনা টাকা আদায় করতে গিয়ে ভর সন্ধ্যায় খুন হয় নদিয়ার করিমপুরে। রবিবার নদিয়ার করিমপুর থানার (Karimpur P.S.)গোপালপুর গ্রামে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এক ব্যক্তি খুন হন। জানা যায়, ওই ব্যক্তির নাম দুলাল বিশ্বাস । বয়স ৬৪ বছর। পাওনা টাকা আদায় করতে গিয়েই নাকি দেনাদার দুষ্কৃতীদের সহযোগিতায় তাকে বেধরক মারধর করা হয়।এমনই অভিযোগ পরিবারের পক্ষ থেকে। যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। তবে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকা জুড়ে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী