সর্বনাশ! গুলেন বারি সিনড্রোমে রাজ্যে প্রথম বলি বারাসতের ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিন্তা বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম। আর এবার এই সিনড্রোমে আক্রান্ত হয়ে প্রথম রাজ্যে ঘটল প্রাণহানি । মৃত্যু হয়েছে  বারাসতের  দ্বাদশ  শ্রেণীর ছাত্র অরিত্র মণ্ডল  । এই ঘটনা রাজ্যে প্রথম বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।  আর তাতেই বাড়ছে চিন্তা ।

জানা গিয়েছে , গত ২২ জানুয়ারি ঘুমের মধ্যে আচমকাই গলায় ব্যথা শুরু হয় অরিত্রের । এরপর রাতে জ্বর আসে। ওষুধ খেয়েও পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দু’হাতে জোর পায় না অরিত্র। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় । তারপর চিকিৎসকদের পরামর্শে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় অরিত্র । সেখান থেকেই  তাঁকে নিয়ে আসা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। যত বেলা গড়াচ্ছে ততই শরীর অচল হয়ে পড়ে অরিত্রের । শুক্রবার তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই প্রাণ হারায় অরিত্র ।

উত্তর ২৪ পরগনার বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়ার অরিত্র । তাঁর মা জানিয়েছেন, ‘হাসপাতালের তরফে আমাদের জানায় জিবিএসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ছেলের। কিন্তু এই রোগের বিষয় কোন রিপোর্ট এখন হাতে আসেনি ।‘ বলা বাহুল্য, অরিত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বারাসাতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

গুলেনবারি সিন্ড্রোম রোগের উপসর্গ ?

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে।

কী করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়?

গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত হলে বারবার হাত ধুতে হবে ।  রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়। বাড়ির খাবার   খাওয়া উচিত ।   উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সন্ন্যাসীর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে