Loading live market data...
Loading active stocks...
Connecting...

বারাসত হাসপাতালে শিশুদের জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস পরিষেবা চালু হল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস পরিষেবা চালু করা হল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানান বারাসাত হাসপাতালে(Barasat Hospital) সুপার সুব্রত মন্ডল। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি সপ্তাহে মঙ্গলবার এই ডায়াবেটিস পরিষেবা চালু থাকবে বলে তিনি জানান।ডায়াবেটিস পরিষেবা চলাকালীন কোন রোগী যদি অসুস্থ হয়ে পরে সেক্ষেত্রে সেই রোগী সাথে সাথে ইমারজেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হবে।মঙ্গলবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য টাইপ ওয়ান(Type -1) ডায়াবেটিস পরিষেবা চালু করা হল।

প্রয়োজনে তাকে ভর্তি করে চিকিৎসা প্রক্রিয়া চালানো হবে।আপাতত প্রতি সপ্তাহে মঙ্গলবার চালু থাকছে এই পরিষেবা,ভবিষ্যতে দিন বাড়ানো হতে পারে বলে জানান সুপার। কলকাতার এসএসকেএম(SSKM) হাসপাতালের সহযোগিতায় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ট্রেনিংয়ের ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটি করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে করা হবে ।

প্রথম দিনেই সাতজন রোগী এসেছে এই পরিষেবা নিতে। এরমধ্যে চার থেকে পাঁচ জন শিশু রয়েছে। এবার থাকে আর এই জেলার ডায়বেটিস রোগীদের কলকাতায় যেতে হবে না বলে জানান হাসপাতাল সুপার সুব্রত মন্ডল।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের