চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশকে কুকথা বলায় গ্রেফতার বিজেপি নেতা বিশাল জয়শওয়াল

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ব্যারাকপুরের একাধিক রাস্তা খারাপ। এই অভিযোগ তুলে বেশ কয়েকদিন আগে পথ অবরোধ করে বিজেপি। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই পুলিশকে কুকথা , গালিগালাজ করার অভিযোগ ওঠে বিজেপির ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়শওয়ালের(Vishal Jaiswal) বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই বিশালকে গ্রেফতার করে টিটাগড় থানার(Titagar P.S.)পুলিশ ।গত ১৪ অগাস্ট ব্যারাকপুর পৌরসভা এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবোরোধ ঘিরে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পরেন কৌস্তভ বাগচি এবং বিশাল জয়শওয়ালরা।

পুলিশের কাজে হস্তক্ষেপ,পথ অবোরোধ এবং পুলিশকে কুকথা বলায় বিজেপি নেতা বিশাল জয়শওয়ালকে গতকাল গ্রেফতার করে পুলিশ।রবিবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে টিটাগড় থানার পুলিশ। গোটা ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং(Arjun Singh) বলেন, পুলিশ মিথ্যেভাবে বিশালকে গ্রেফতার করেছে। পুলিশকে কটুক্তি করেছে এই অভিযোগ ও সামনে এনেছে। অন্যদিকে তৃণমূলী নেতা কর্মীরা যখন পুলিশকে গালিগালাজ করে সেই সময় পুলিশ নিষ্ক্রিয় থাকে।

পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে। জনগণ সব দেখছে। এর জবাব বাংলার জনগণ আগামী বছর বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে দেবে।গ্রেফতার হওয়া বিজেপি নেতা বিশাল অভিযোগ করেন, বিরোধী দল করা অপরাধ। বিজেপি কর্মী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে তিনি শাসকদলের সঙ্গে যুক্ত থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না।মিথ্যে মামলায় তাদের ফাঁসানো হচ্ছে। তবু তারা তাদের প্রতিবাদ এবং লড়াই জানি রাখবে। আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ধৃত ব্যারাকপুরের বিজেপি নেতা।

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ