ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে সরানো হল, দায়িত্বে মুরলীধর শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। অজয় ঠাকুরকে সরিয়ে দেওয়া হল সিআইডিতে। রাজ্য পুলিশের আইজি ট্রেনিং পদে ছিলেন মুরলীধর শর্মা(Muruli Dhar Sharma)।অতি দ্রুত ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন ২০০৫ ব্যাচের আইপিএস অফিসার। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে তৃণমূল কর্মী সন্তোষ ঠাকুর খুন হওয়ার পরের দিনই ব্যারাকপুর কমিশনারের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের দায়িত্বে নিয়োজিত হন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসার অজয় ঠাকুর(Ajay Thakur)। এর আগে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন। নতুন সিপির দায়িত্ব অজয় ঠাকুরকে দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অপরদিকে তৎকালীন ব্যারাকপুর কমিশনারের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করা হয় রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) পদে।

এর পাশাপাশি রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরের দায়িত্বে থাকা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বদলি করা হয় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একের পর এক গুলি ও বোমাবাজির ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসের সংলগ্ন পাইপ রোডে গুলি চললে গুলিবিদ্ধ হয়েছিলেন মোঃ ইমদাদ নামে স্থানীয় এক যুবক। এছাড়া নৈহাটিতে গুলিতে নিহত হন ব্যবসায়ী ও তৃণমূল কর্মী সন্তোষ ঠাকুর। সেই ঘটনার পর নৈহাটির গৌরিপুর এলাকার রণক্ষেত্রের রূপ নেয়।

ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেছিলেন ওই খুনের সঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ সমাজবিরোধীরা রয়েছেন। এই খুনের ঘটনায় থারুয়া রাজেশ নামে স্থানীয় এক দুষ্কৃতির নাম উঠে আসে। পাল্টা আসরে নামেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেন জমির দখলদারী নিয়ে এই খুনো খুনি। গৌরীপুর এলাকায় বিজেপির এক কর্মীর লজে ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। এইসবের মধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের পদে রদ বদলের কথা ঘোষণা করে নবান্ন।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশী পর্যটকের ওপর বাঁদরের হামলা, ১ ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুল্যান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ