মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

গাড়ির ভিতরে সার্ভিস রিভলবার দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। যিনি কর্নাটকের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় নিযুক্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। যিনি কর্নাটকের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় নিযুক্ত ছিলেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে, কর্নাটকের কালাবুরগির জগত সার্কেল এলাকায়। যা কিনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে কর্নাটকের পুলিশ প্রশাসনকে। তবে তাঁর মৃত্যুর পেছনে কারণ কী? অতিরিক্ত কাজের চাপ নাকি অন্য কোনও রহস্য? জানা গিয়েছে, ঘটনার সময়ে একটি পুলিশ গাড়ির ভেতরেই ছিলেন তিনি, সেখানেই নিজের সার্ভিস রিভলবার দিয়ে বুকে গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং এর পেছনের উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। প্রতিবেদন অনুসারে, নিহত পুলিশ কনস্টেবলের নাম শিবকুমার। তিনি কালাবুরগির সিটি আর্মড রিজার্ভে কর্মরত ছিলেন। জিভর্গি তালুকের নারিবোলা গ্রামের বাসিন্দা ছিলেন। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তাঁকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে জগৎ সার্কেল এলাকায় নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। তাঁর সঙ্গে আরও অনেক পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের চোখের আড়ালেই ঘটনাটি ঘটেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত চলাকালে যাতে কোনও প্রমাণ নষ্ট না হয়, তা নিশ্চিত করতে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে।

এই বিষয়ে নগর পুলিশ কমিশনার শরণাপ্পা এসডি জানিয়েছেন, প্রায় তিন থেকে চার মাস আগে বেঙ্গালুরু গ্রামীণ জেলা থেকে কালাবুরগিতে বদলি করা হয়েছিল শিবকুমারকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে গত কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন। ইতিমধ্যেই মৃতের পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য রেকর্ড করার পর তদন্ত এগিয়ে যাবে। বর্তমানে ফরেনসিক ও ব্যালিস্টিক তদন্ত চালানো হচ্ছে। ঘটনার আগে কী ঘটেছিল, তাঁর সঙ্গে কী কী ঘটেছিল, অন্য কোনও পরিস্থিতি জড়িত কিনা, সবটাই জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলছে পুলিশ। তবে তদন্ত শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ