Loading live market data...
Loading active stocks...
Connecting...

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার এক । দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম টাকা তোলার অভিযোগে ঢোলাহাট থানা(Dholahat P.S.) এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ । অভিযুক্তর নাম কালি মোল্লা মির। কিন্তু পলাশ দাস নামে নকল আধার কার্ড বানিয়ে অভিযুক্ত কারবার চালাতো । বাজার থেকে ওই আধার কার্ড দেখিয়ে ফোনের সিম তুলেছিল কালি মোল্লা । লোকজনের কাছে নিজেকে কখনও পলাশ দাস কখনও পঞ্চানন দাস বলে জেলা পরিষদের লোক পরিচয় দিয়ে সরকারি কাজ পাইয়ে দিতে ২০, ৩০ বা ৫০ হাজার টাকা ঘুষ চাইত ।

সম্প্রতি জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের নাম করে মল্লিকপুরে(Mallickpore) একটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ২০ হাজার চাওয়া হয় পঞ্চায়েতের লোকজনের কাছে । জয়ন্ত ভদ্র তা জানতে পেরে বারুইপুর থানায়(Baruipur P.S.) ১৩ জুন অভিযোগ করেন । তারপরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে । এই ভাবে কালি মোল্লা কত টাকা তুলেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।

খতিয়ে দেখা হচ্ছে কালি মোল্লার সঙ্গে আরও কেউ জড়িত কিনা । কিভাবে সে নকল আধার কার্ড বানিয়েছিল এবং কোথায় বানিয়েছিল এবং এই নকল আধার কার্ড বানানোর চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোন পুলিশ আটক করেছে। সেখান থেকে একাধিক তথ্য অনুসন্ধান করছেন তদন্তকারী অফিসাররা।

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে