বারুইপুরে হোমিওপ্যাথি চিকিৎসকের ভাড়াটিয়ার ঘর থেকে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার জামাই ও শাশুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক। পাশাপাশি কয়েক লক্ষ নগদ টাকাও মিলেছে ওই বাড়ি থেকে। মঙ্গলবার বারুইপুর থানার(Baruipur P.S.) পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার তলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের।

সেখানেই এক তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন মোকলেশ শেখ নামে উস্থির বাসিন্দা এক ব্যক্তি। সেই মোকলেশের ঘর থেকেই এ দিন মাদক ও টাকা উদ্ধার হয়। সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ। বিকেল চারটে নাগাদও শেষ হয়নি তল্লাশি।সূত্রের খবর, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন মোকলেশ। এলাকায় একটি দোকান চালাতেন বলেও জানা গিয়েছে। এলাকার লোকজন জানান, তাঁদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না।

মোকলেশ মাদক চোরা চালানের কাজ করত বলেই সূত্রে মারফত জানা গিয়েছে। এই কাজে সহযোগী ছিলেন তাঁর শ্বাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ। এরপরই এ দিন সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মোকলেস ও তাঁর শ্বাশুড়িকে হাতেনাতে ধরা হয়। তবে মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না। জামাই ও শাশুড়িকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ(STF)। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী