শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে ইডিকে অনুমতি বসিরহাট আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপ বাড়ল শেখ শাহজাহানের। সিবিআই পাশাপাশি এবার শাহজাহানকে  তলব করবে ইডি। শনিবার বসিরহাট মহকুমার আদালত থেকে অনুমতি পেয়েই বসিরহাট উপ-সংশোধনাগারে থাকা শাহজাহান শেখকে জিজ্ঞাসাবাদ করতে গেলেন ইডি আধিকারিকেরা। 

 ইতিমধ্যেই  ইডির পাঁচ জনের একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী  এসে উপস্থিত হয়েছে আদালত চত্বরে। আধিকারিকদের সঙ্গে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার , প্রিন্টার- সহ বেশ কিছু কাগজপত্র। জানা গিয়েছে এদিন জমি সংক্রান্ত বিষয়, রেশন দুর্নীতি, বিদেশে সঙ্গে আর্থিক লেনদেন-সহ একাধিক বিষয় নিয়ে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। জানা গিয়েছে, শুধু জিজ্ঞাসাবাদ নয় ইডি নিজের হেফাজতে রাখতে চলেছে শাহজাহানকে। সম্প্রতি শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের পরেই হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । ইতিমধ্যেই এই কাণ্ডে  তদন্ত শুরু করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির