ম্যাসাঞ্জোর ও তেনুঘাট যৌথ নিয়ন্ত্রণের প্রস্তাব, নজরে বন্যা নিয়ন্ত্রণ

ম্যাসাঞ্জোর জলাধারের ওপর ঝাড়খণ্ড সরকার ও তেনুঘাট জলাধারের ওপর বাংলার সরকার আংশিক নিয়ন্ত্রণ চাইছে। অর্থাৎ ২টি জলাধারই থাকবে যৌথ নিয়ন্ত্রণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে বন্যা নিয়ন্ত্রণের জন্য এবার দিল্লিতে এক বিশেষ বৈঠকে বসতে চলেছেন এ রাজ্যের ও ঝাড়খণ্ডের সেচ দফতরের আধিকারিকেরা। আগামী ১৪ অক্টোবর নয়াদিল্লিতে রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের বৈঠকে। ওইদিনই বাংলা(Bengal) ও ঝাড়খণ্ডের(Jharkhand) আধিকারিকদের মধ্যে বরাকর(Barakar) ও ময়ূরাক্ষী(Mayurakshi) মধ্যে থাকা ২টি জলাধারের ওপর যৌথ নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক হবে কেন্দ্রীয় আধিকারিকদের উপস্থিতিতে। এখন বরাকর নদীর ওপর থাকা তেনুঘাট জলাধার(Tenughat Dam) ও ময়ূরাক্ষী নদীর ওপর থাকা ম্যাসাঞ্জোর জলাধার(Massanjore Dam) ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে। কিন্তু তেনুঘাট জলাধারের ওপর ঝাড়খণ্ড সরকারের নিয়ন্ত্রণ থাকলেও ম্যাসাঞ্জোর জলাধারের ওপর সেই নিয়ন্ত্রণ তাঁদের নেই। ঝাড়খণ্ড সরকার এই জলাধারের ওপর আংশিক নিয়ন্ত্রণ যেমন চাইছে তেমনি বাংলার সরকারও তেনুঘাট জলাধারের ওপর আংশিক নিয়ন্ত্রণ চাইছে। সেই নিয়েই আগামী ১৪ তারিখ দুই রাজ্যের আধিকারিকদের মধ্যে বৈঠক হবে দিল্লিতে।

বাংলায় বন্যা নিয়ন্ত্রণের জন্য জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি(DVC) গড়ে তোলা হয় তখনই ঠিক করা হয়েছিল তৎকালীন বিহারের তেনুঘাটে বরাকর নদীর ওপর একটি জলাধার গড়ে তোলা হবে। সেই মতো তেনুঘাট জলাধার গড়ে তোলা হয় বরাকর নদীর ওপর। কিন্তু সেই জলাধারের ওপর বাংলার কোনও নিয়ন্ত্রণ ছিল না। ফলে প্রতিবছরই দেখা যাচ্ছে এখনকার ঝাড়খণ্ড সরকার এই জলাধার থেকে বর্ষাকালে অনিয়ন্ত্রীত ভাবে জল ছাড়লেই ডুবে যাচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা ও হুগলি জেলার আরামবাগ মহকুমা। তাই এই জলাধার থেকে জল ছাড়ার ওপর নিয়ন্ত্রণ রাখতে বাংলার সরকার তেনুঘাটের ওপর আংশিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। আবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে তোলা হয় ম্যাসাঞ্জোর জলাধার। এই জলাধারের ওপর বাংলার নিয়ন্ত্রণ রয়েছে প্রথম থেকেই। কিন্তু পরবর্তীকালে সেই জলাধারে সঞ্চিত জল পানীয় জল সরবরাহের ক্ষেত্রে ব্যবহারের জন্য ঝাড়খণ্ড সরকারও আংশিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে।

এবার এই দুই জলাধারের ওপর দুই রাজ্যের আংশিক নিয়ন্ত্রণ নিয়েই আগামী ১৪ তারিখের বৈঠকে আলোচনা হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দুই রাজ্যের সেচ দফতরের আধিকারিকেরা ছাড়াও কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকের আধিকারিকেরা। ওই বৈঠকের ফাঁকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ আটকে থাকা বাংলার অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা করবেন রাজ্যের আধিকারিকরা। বাংলার প্রাপ্য অর্থ দ্রুত ছাড়ার কথাও ফের একবার উঠবে। তবে ১টি বৈঠকেই ২টি জলাধারের ওপর দুই রাজ্যের যৌথ নিয়ন্ত্রণের বিষয়টি মীমাংসার মুখ দেখবে এমন আশা না করাই ভাল।

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’