পঞ্চায়েতে টেটের আন্দোলনকারীদের প্রার্থী করতে চায় বিজেপি

বঙ্গ বিজেপির নজর পড়েছে টেটের আন্দোলনকারীদের ওপর। তাঁরা এখন আন্দোলনকারীদের প্রস্তাব দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আবকে বার ২০০ পার’ শ্লোগান তুলে বাংলা দখলে রে রে করে নেমে পড়েছিল গেরুয়া ব্রিগেড। কিন্তু গেরুয়া ব্রিগেডকে নিরাশ করে বাংলার মানুষ বাংলাকে ভাল রাখার দায়-দায়িত্ব তুলে দেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কার্যত তারপর থেকেই অমানিশা গ্রাস করেছে বাংলার পদ্মফুল শিবিরকে। নিত্যদিন দল ছাড়ছেন নেতাকর্মীরা। দল ছাড়ছেন সাংসদ থেকে বিধায়কেরা। নিজেদের মধ্যে মারামারি করছেন, একে অপরকে দোষারোপ করছেন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্ম শিবিরের আদি ও নব্য নেতারা। কেউ কেউ তো আবার রীতিমত দলের কাজকর্ম বন্ধ করে বাড়িতে বসে আছেন। সারা রাজ্যে দলের শতাধিক কার্যালয় খোলার লোকই নেই। মুখ ফিরিয়েছেন আমজনতাও। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। অথচ এখনও সিকি ভাগ আসনেও দলের প্রার্থী হওয়ার মতো কেউ এগিয়ে আসছেন না। এই অবস্থায় বঙ্গ বিজেপির নজর পড়েছে টেটের আন্দোলনকারীদের ওপর। সূত্রে জানা গিয়েছে, তাঁরা এখন আন্দোলনকারীদের প্রস্তাব দিচ্ছে নানা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হওয়ার জন্য।

আরও পড়ুন বিধায়কদেরও এবার পঞ্চায়েতে প্রার্থী করতে পারে তৃণমূল

বিরোধী শিবিরের বিক্ষুব্ধদের ভোটের টিকিট দেওয়ার চল বিজেপিতে নতুন কিছু নয়। মোদি জমানায় বিজেপি দেশের একাধিক রাজ্যে ক্ষমতা দখল করেছে ভোটের আগে পরে বিরোধী শিবিরের নেতা থেকে বিধায়ক বা সাংসদদের নিজেদের পক্ষে টেনে এনে। বাংলাতেও একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই ভিন দল থেকে লোক টানার হিড়িক পড়ে গিয়েছিল। সেই সব নেতাদের মধ্যে কিছু নেতা এখনও পদ্মশিবিরে রয়ে গিয়েছেন। অধিকাংশই হয় বসে গিয়েছেন নাহয় পুরাতন দলে ফিরে গিয়েছেন। এই অবস্থায় এখন বঙ্গ বিজেপি কার্যত হিমসিম খাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে। কেননা দলের নেতাকর্মী থেকে সমর্থকে কেউই প্রার্থী হতে চাইছেন না। এই অবস্থায় প্রার্থী হিসাবে বঙ্গ বিজেপি টেটের আন্দোলনকারীদের তুলে ধরতে চাইছে। তাঁদের কাছে সেই রকম প্রস্তাবও পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। বিজেপির রীতি অনুযায়ী মণ্ডল কিংবা অঞ্চল পর্যায়ে পঞ্চায়েতের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম স্থির হয়। তাই নিচুতলা থেকে আন্দোলনকারীদের নাম এলে তাঁদের বিজেপির প্রতীক দেওয়া হবে বলেই বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে। যদিও সিংজভাগ আন্দোলনকারী বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হতে চাইছেন না। কার্যত তাঁরাও বিজেপির এই প্রস্তাবকে প্রত্যাখান করছেন বলেই সূত্রে জানা গিয়েছে।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক