গ্রাম বাংলার চালু হচ্ছে ‘রাস্তাশ্রী’, বরাদ্দ ৩ হাজার কোটি

গ্রাম বাংলার জন্য নতুন প্রকল্প আনা হল। এই নতুন প্রকল্পের নাম ‘রাস্তাশ্রী’। বরাদ্দ হল ৩ হাজার কোটি টাকা। তৈরি ও সংস্কার হবে ১১৫০০ কিমি রাস্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাল রাস্তা না থাকার জন্য অতি বড় সুন্দরী মেয়েরও বিয়ে ভেঙে যায়। ছেলেদেরও বাড়ি থেকে কাজে যেতে অসুবিধায় পড়তে হয়। বিপদ বাড়ে অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে। তাই ভাল রাস্তা সকলেই চায়। সেই রাস্তার দিকেই এবার বিশেষ ভাবে নজর দেওয়া হল ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে(State Budget)। বুধবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। সেখানেই গ্রাম বাংলায়(Rural Bengal) নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প আনা হল। এই নতুন প্রকল্পের নাম ‘রাস্তাশ্রী’(Rastasree)। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সঙ্গে চন্দ্রিমা এটাও জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী অর্থবর্ষে গ্রাম বাংলার বুকে ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তার কাজ হাতে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন বাংলায় আসছে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, ঘোষণা চন্দ্রিমার

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রামীণ এলাকার রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, একথ এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। সঙ্গে এটাও জানা গিয়েছিল যে, নবান্ন থেকে এই মর্মে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল, সব ঠিকঠাক থাকলে, আগামী দেড় দুই মাসের মধ্যেই জেলার ওই সব রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ সেরে ফেলতে হবে। কেননা এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে বাংলার বুকে। কিন্তু সেই নির্বাচনের আগে মানুষের যা অন্যতম বড় চাহিদা, সেই রাস্তাঘাট করা বা সারানো না গেলে ভোটের আগে পরিকাঠামো তৈরিতে ইতিবাচক ছাপ রাখা সম্ভব নয়। তাই অর্থকষ্টের মধ্যেও এবারের বাজেটে জোর পড়েছে রাস্তায়। চালু হচ্ছে ‘রাস্তাশ্রী’। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে জেলায় জেলায়।  

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১