মহিলা নিরাপত্তায় আরও জোর! রাজ্যে বাড়ছে মহিলা থানা

এবার রাজ্যে আরও ২০টি নতুন মহিলা থানা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লক্ষ্য রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা গড়ে তোলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে ও তাঁদের সঙ্গে ঘটা অপরাধের আরও দ্রুত কিনারা করতে এবার রাজ্যে আরও ২০টি নতুন মহিলা থানা(Women Police Station) খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(State Government)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহকুমায়(Sub Division) একটি করে মহিলা থানা বানাতে চাইছে। সেই কারনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই দফায় আরও ২০টি মহিলা থানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের যে সব মহকুমায় মহিলা থানা নেই, সেই সব জেলার পুলিশ প্রশাসন থেকে তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি এই থানা কোথায় আগে খোলা হবে সেই বিষয়ে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের যে সব পুলিশ জেলায় এখনও কোনও মহিলা থানা নেই সেগুলিতেই প্রথম দফায় মহিলা থানা খোলা হবে।

নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, এই যে নতুন ২০টি মহিলা থানা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই সব থানায় ইনস্পেক্টর(Inspector) থেকে কনস্টেবল পর্যন্ত সব স্তরেরই মহিলা পুলিশকর্মী থাকবেন। কেননা রাজ্যে যে সব মহিলা থানা আছে সেগুলির মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ঘটনার তদন্ত যেমন করা হয় তেমনি মহিলাদের দ্বারা সংগঠিত অপরাধের ঘটনার তদন্তও করা হয়। তাই কোনও মহিলা তাঁর কোনও বিষয়ে অভিযোগ জানাতে এসে থানায় যাতে অপ্রস্তুত হয়ে না পড়েন তার জন্যই সব মহিলাকর্মী রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে প্রথম মহিলা থানা তৈরি হয় ২০১২ সালে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে। নতুন করে দু’দফায় আরও মহিলা থানা গড়া হলেও বাহিনীতে মহিলা পুলিশকর্মীর সংখ্যা সে-ভাবে বাড়েনি। বর্তমানে রাজ্য পুলিশে মহিলা কর্মীর সংখ্যা ন’হাজারের কাছাকাছি। তাঁদের মধ্যে মহিলা ইনস্পেক্টর রয়েছেন মাত্র ২৩ জন। সাব-ইনস্পেক্টরের সংখ্যা ৩৭০। মহিলা কনস্টেবল আছেন সাড়ে আট হাজারের মতো। এ ছাড়া রাজ্যের হাতে রয়েছে দু’হাজারের বেশি মহিলা হোমগার্ড এবং এনভিএফ কর্মী। তাই রাজ্য পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটেও মহিলা পুলিশকর্মী বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের থানাগুলিতে পুলিশকর্মীর সংখ্যা খুবই কম। সেই সমস্যা কাটাতে রাজ্য সরকার যেমন নতুন নিয়োগের পথে হাঁটা দিয়েছে তেমনি ব্যাটেলিয়ন থেকে মহিলা পুলিশকর্মী নিয়ে থানাগুলিতে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যে যত মহিলা থানা আছে সেগুলিকে পূর্ণ দমে ঢেলে সাজানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ওই সব থানায় ১জন করে মহিলা ইনস্পেক্টর, ৮জন করে মহিলা সাব-ইনস্পেক্টর, ৮জন করে মহিলা এএসআই এবং ৩০ জন করে মহিলা কনস্টেবল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে ২০টি মহিলা থানা খোলা হবে সেখানেও এই নীতি মানা হবে।

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর