‘ডানা’র ঝাপ্টা লাগবে বাংলায়, সতর্কতা ৮টি জেলায়, তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা

স্থলভাগের কাছে এসে বাঁক নেবে ডানা। আর সেই বাঁকেই নির্ভর করছে বাংলার ভাগ্য। মঙ্গলবারের মধ্যেই ছবি পরিষ্কার হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ু আসার সময় ও ফেরত যাওয়ার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের জন্ম হয়। সেই সূত্রেই এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর এই ৪ মাস ঘূর্ণিঝড়(Cyclone) প্রবণ সময় বলেই বিবেচিত হয়। চলতি বছরে মৌসুমি বায়ু আসার সময় বাংলার(Bengal) বুকে কোনও ঘূর্ণিঝড় ধেয় আসেনি। কিন্তু ফেরত যাওয়ার সময় ‘ডানা’র ঝাপ্টা সেই দিয়ে যাচ্ছে বাংলাকে। আগামী সোমবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত হিসাবে আত্মপ্রকাশ করবে ‘ডানা’(Dana)। মঙ্গলবার তা নিম্নচাপে পরিণত হবে। সেদিনই সে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। বুধবার সকালে তা অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসবে। সেদিন বিকালেই মধ্যেই তা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। তখনই তার নাম হবে, ‘ডানা’। মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে ‘ডানা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সেই ঘূর্ণিঝড় নিয়েই এবার সতর্ক করা হল বাংলার ৮টি জেলাকে।

কেন সতর্কতা? কেননা দিল্লির মৌসম ভবনের দাবি, ‘ডানা’র প্রাথমিক গতিপথ হিসাবে উঠে আসছে ওড়িশা উপকূল। বৃহস্পতিবার দুপুর থেকেই বেরহামপুরের কাছে থাকা গোপালপুরের আশেপাশেই শুরু হয়ে যাবে তার ল্যান্ডফল। সেই সময় তার গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘন্টা। ল্যান্ডফলের পর থেকেই দ্রুত শক্তি হারাবে ‘ডানা’। সেই হিসাবে ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, খুরদা – এই ৪টি জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু মৌসম ভবনের আবহাওয়াবিদদের ধারনা স্থলভাগের কাছে এসে কিছুটা হলেও গতি পরিবর্তন করবে ‘ডানা’। সেক্ষেত্রে সে কিছুটা উত্তরে এগিয়ে পুরী, জগৎসিংপুর ও কেন্দ্রপাড়া জেলায় ল্যান্ডফল করতে পারে। প্রথম ক্ষেত্রে অর্থাৎ ‘ডানা’ গোপালপুরের আশেপাশে ল্যান্ডফল করলে বাংলায় তার খুব একটা প্রভাব পড়বে না। সেক্ষেত্রে বড্ডজোর উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। কিন্তু ‘ডানা’ উত্তর দিকে এগিয়ে এলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা দুর্যোগের মুখ পড়বে। আর সেই প্রেক্ষিতেই ৮টি জেলাকে সতর্ক করা হয়েছে।  

কিছু দিন আগেই বন্যার মুখে পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তাই রাজ্য‌ প্রশাসন কোনও ঝুঁকি নিচ্ছে না। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয় মোকাবিলা দফতর সহ সংশ্লিষ্ট সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। যে ৮টি জেলাকে সতর্ক করা হয়েছে সেগুলি হল – পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। ‘ডানা’ উত্তর দিকে এগিয়ে এলে আগামী বুধবার থেকেই এই ৮টি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও বাড়বে। সেই সঙ্গে আশঙ্কা থাকছে দুই ২৪ পরগনার সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় তীব্র জলোচ্ছ্বাসের(Tidal Waves)। কেন্দ্র থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ১৫টি National Disaster Response Force বা NDRF টিম বাংলা ও ওড়িশায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলায় আসছে ৪টি টিম। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় তাঁদের মোতায়েন করা হবে।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…