বঙ্গের বিপদ কম, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা ‘অশনি’কাণ্ডে

মূলত মধ্য ভারতে শক্তিশালী গরম পশ্চিমী হাওয়ার জেরেই ‘অশনি’র স্থলভাগে পা পড়বে না। সাগরেই সে বিলীন হবে। বাংলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আন্দামান সাগরে(South Andaman Sea) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমে নিম্নচাপে পরিণত হয়েছে। পা পড়েছে তার বঙ্গোপসাগরেও(Bay of Bengal)। সেখানেই সে ক্রমশ শক্তিবৃদ্ধি করে চলেছে। দিল্লির মৌসম ভবনের দাবি, রবিবার বিকালের মধ্যেই তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। কিন্তু তারপরে কী? মানে তার অভিমুখ কী হবে, কবে কোথায়ই বা সে ভূমিস্পর্শ করবে? এখানেই থমক খাচ্ছেন আবহাওয়াবিদরা। উঠে আসছে একাধিক মতামত। কারোর দাবি এই ঘূর্ণিঝড়, যার নাম হতে চলেছে ‘অশনি’, সে সোজা গিয়ে ধাক্কা মারবে অন্ধ্র ওড়িশা উপকূলে। তারপর সে চলে যাবে ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্রের পথে। অন্য মহলের দাবি, এই ঘূর্ণিঝড় আদৌ ল্যান্ডফল করবে না। স্থলভাগের খুব কাছে এসেও সেই বাঁক নিয়ে সাগরেই ফিরে যাবে। তার জেরে শক্তিক্ষয় ও সাগরেই তার বিলীন হওয়ার সম্ভাবনা। অপর মতের দাবি, বাঁক সে নেবে, কিন্তু বিলীন সে নাও হতে পারে। বরঞ্চ শক্তিবৃদ্ধি করে তা এগিয়ে আসবে দুই বাংলার দিকে।

এই সব একাধিক মতামত উঠে আসায় স্বাভাবিক ভাবেই মানুষ বিভ্রান্ত। তাঁরা বুঝতে পারছেন না ঠিক কী হতে চলেছে। আসলে দোষটা আবহাওয়াবিদদেরও নয়। কেননা মানুষেরও এখন বোঝা অসাধ্য প্রকৃতির খামখেয়ালিপনা। আবহাওয়াবিদরা বড্ডজোর প্রযুক্তি ও গবেষণার হাত ধরে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ কী হতে পারে সেটা বলে দিতে পারেন। কিন্তু ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ তাঁরা করতে পারবেন না। আর মাঝ সাগরে ঘূর্ণিঝড়ের মতিগতি ঠিক কী হবে সেটা ইদানিংকালে বোঝাও ভার হয়ে দাঁড়িয়েছে। আর তাই ‘অশনি’কে ঘিরে আপাতত যাবতীয় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh), ওড়িশা(Odisha), বাংলা(Bengal) এবং কিছুটা হলেও বাংলাদেশেও। রবি সকালে অতি গভীর নিম্নচাপ হিসাবে এই ঘূর্ণিঝড় আন্দামান দ্বীপপুঞ্জের ৩৫০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে। হিসেব বলছে বিশাখাপত্তনম থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরী থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে এই অতি গভীর নিম্নচাপ। এদিন বিকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আইএমডি’র দাবি, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে প্রথমে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ১০ তারিখ সে অন্ধ্র ওড়িশার সীনার কাছাকাছি চলে আসবে। কিন্তু তার পরেই সে বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে। আর এই বাঁকেই লুকিয়ে রয়েছে ‘অশনি’র ভবিষ্যত। আইএমডি’র বিশেষজ্ঞদের দাবি, এই ঘূর্ণিঝড় অন্ধ্র, ওড়িশা, বাংলা কোথাও ল্যান্ডফল করবে না। বরঞ্চ তা সাগরের বুকে ফিরে গিয়ে বিলীন হয়ে যাবে। বাঁক নেওয়ার জেরেই এমনটা ঘটবে। তবে এর প্রভাবে ৩টি রাজ্যেই ভাল বৃষ্টি হবে। কার্যত সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে  যাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ানাগ্রাম ও শ্রীকাকুলাম জেলায়। বৃষ্টি হবে ওড়িশার গজপতি, গঞ্জাম, খুরদা, পুরী, নয়াগড়, কটক, জগতসিংহপুর ও কেন্দ্রপাড়া জেলায়। কার্যত আগামী ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত এই দুই রাজ্যের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

১২ তারিখ থেকেই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। সময় যত গড়াবে সেই বৃষ্টি যেমন দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতে ছড়িয়ে পড়বে তেমনি বাড়বে তার তেজও। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘অশনি’র জেরে বাংলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। কেননা সাগরে বুকে বাঁক নেওয়ার মুহুর্ত থেকেই শক্তিক্ষয় হবে ‘অশনি’র। তাই বাংলায় এর সরাসরি কোনও প্রভাব পড়বে না। মূলত মধ্য ভারতে শক্তিশালী গরম পশ্চিমী হাওয়ার জেরেই ‘অশনি’র স্থলভাগে পা পড়বে না। সাগরেই সে বিলীন হবে।  

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন