সাগর থেকে শুরু হল বঙ্গ কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা

সাগর থেকে শুরু হয়ে ইতিমধ্যে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে এই পদযাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ‘ভারত জোড়ো’ (Bharat Jodo Yatra) যাত্রার সূচনা করলেন বঙ্গ কংগ্রেসের (Congress) নেতৃত্ব। বুধবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গঙ্গাসাগর (Gangasagar) থেকে এই যাত্রার সূচনা হল। সাগর থেকে শুরু হয়ে ইতিমধ্যে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে এই পদযাত্রা। নেতৃত্বে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury)।

বুধবার সকালে সাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ভারত জোড়ো যাত্রার সূচনা হয়। এই যাত্রাকে বঙ্গ কংগ্রেসের তরফে নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। গঙ্গাসাগর থেকে দার্জিলিঙ পর্যন্ত প্রায় ৮০০ কিলোমিটার পথ পদযাত্রা করবেন কংগ্রেসের নেতা কর্মীরা। আগামী ২ জানুয়ারি কলকাতায় পৌঁছবে এই পদযাত্রা। এদিন সাগর থেকে কংগ্রেসের প্রায় এক হাজার কর্মী পদযাত্রায় সামিল হয়েছেন। যাত্রায় রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন হাঁটতে হাঁটতে সেই কারণে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিতে এই ব্যবস্থা।

প্রসঙ্গত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বাংলার গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার সিদ্ধান্ত নেয় রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার এই পদযাত্রার সূচনা করেন অধীর চৌধুরী। এদিনের পদযাত্রায় ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যও। আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছে কংগ্রেস।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর