শেষে কিনা মোবাইল নিয়ে পগার পার বিদ্যুৎ, কাটা গেল বেতনও

৩টি মোবাইলের দাম বাবদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যুতের শেষ বেতন থেকে ৪৫ হাজার কেটে নিয়ে মাত্র ৪ হাজার টাকা পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে চোরের মায়ের বড় গলা। এসে থেকেই বিশ্বভারতীজুড়ে জমি চুরি, গাছ চুরি, টাকা চুরি নিয়ে সরব হওয়া বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty) কিনা শেষে ‘ফোন চু্রি’ করেই পগার পার হলেন! দেখ কান্ড। কী অদ্ভূত মিল দেশের শাসক দলের সঙ্গে। জানা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswabharati University) প্রাক্তন উপাচার্য(Former Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ৩টি মোবাইল ফোন(Mobile Phone) ফেরত না দিয়ে সেগুলি নিয়েই পালিয়েছেন। আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর শেষ মাসের বেতন থেকে সেই ৩টি মোবাইলের টাকা কেটে নিয়েছে। বিদ্যুতের বিশ্বভারতীর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে গত ৮ নভেম্বর। সেই হিসাবে ওই মাসের ৮ দিন কাজের বেতন হিসাবে তাঁর ৪৯ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু ৩টি মোবাইলের দাম বাবদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সেই শেষ বেতন(Last Salary) থেকে ৪৫ হাজার কেটে নিয়ে মাত্র ৪ হাজার টাকা পাঠিয়েছে।

উপাচার্য হয়ে আসা ইস্তক বিদ্যুৎ নানা বিতর্কে জড়িয়েছিলেন। মেয়াদ ফুরনোর পরেও এখন দেখা যাচ্ছে বিতর্ক তাঁর পিছু ধাওয়া করে চলেছে। বিদ্যুতের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ৩টি মোবাইল ফোন ফেরত না দিয়েই তিনি বিশ্বভারতী ছেড়ে চলে গিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর শেষ বেতন থেকে ৪৫ হাজার টাকা কেটে তাঁকে ৪ হাজার টাকা পাঠিয়েছে। যদিও তিনি সব ভাতা মিলিয়ে বেতন বাবদ মাসে ৩ লক্ষ টাকা করে পেতেন। ৪৫ হাজার টাকা না পেলে তাঁর যে কিছু গায়ে লাগবে না সেটা যে কেউ বুঝতে পারেন। কার্যত বিদ্যুতের এই ‘ফোন চুরি’র অভিযোগ সামনে আসতেই নতুন করে তাঁর বিরুদ্ধে ঢি ঢি পড়ে গিয়েছে বিশ্বভারতী, শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম, বাংলা মায় দেশজুড়েই। বিশ্বভারতীর মতী একটি স্বনামধন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যে এহেন ‘চুরি; সম্পাদন করতে পারেন সেটা জেনেই লোকে এখন ছিঃ ছিঃ করছে।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ