রাজনৈতিক প্যাঁচ-পয়জারে বীরভূম থেকে দূরে অনুব্রত মণ্ডল, দাবি তৃণমূল নেতার

নাম না করেই অনুব্রত মণ্ডলকে 'নীলকণ্ঠ শিব' হিসেবে আখ্যা দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরল পান করতে পারতেন তিনি। এখন রাজনৈতিক প্যাঁচ পয়জারে পড়ে তিনি দূরে আছেন। বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কে এমনই মন্তব্য করেছেন  দলেরই জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। যদিও সরাসরি দলের জেলা সভাপতির নাম উল্লেখ করেননি তিনি। 

গতকাল শুক্রবার মহম্মদবাজারে দলের এক সভায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলেন, ‘যখন সমুদ্র মন্থন হয় তখন অমৃতের সঙ্গে গরলও উঠেছিল। অমৃত দেবতারা খেলেও গরল খাওয়ার লোক ছিল না। এখনও বর্তমানে যে অবস্থা আমাদের বীরভূম জেলার যে সেই লোক নেই। ঘটনাচক্রে রাজনৈতিক প্যাঁচে তাঁকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা ভাবছি বুঝি বিষ নেই।’ উল্লেখ্য, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল গরুপাচার কাণ্ডে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন।  বীরভূমের তৃণমূল কংগ্রেস রাজনীতিতে বরাবরই কেষ্টর ঘনিষ্ঠ ও অন্যতম বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত পেশায় আইনজীবী মলয় মুখোপাধ্যায়। 

গত বছরের পুজোর আগে গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। শাসকদলের নেতৃত্বের অভিযোগ, বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই কেষ্টকে গ্রেফতার করেছে সিবিআই ও ইডি।   

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা