ভয় দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ, চাঞ্চল্য বোলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে। ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। অভিযোগ, পরিবারের লোকেদের বাড়িতে অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের গ্রামের এক যুবক তাকে যৌন নির্যাতন চালাত। অভিযুক্তের নাম রজত সরকার। দীর্ঘদিন ধরে সে ওই সপ্তম শ্রেণির নাবালিকার উপর শারীরিক অত্যাচার চালাত। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ নাবালিকাকে। এই ভাবে ভয় দেখিয়ে প্রায় চার মাস ধরে প্রতিদিন নাবালিকার উপর অত্যাচার চালাত রজত। 

মেয়েটি দাদু ঠাকুমার কাছে থাকে। তাঁদের একটি চায়ের দোকান রয়েছে। স্বামী স্ত্রী সন্ধ্যাবেলা চায়ের দোকান চালাতেন। মেয়েটি বাড়িতেই থাকত। সেই সুযোগেই এই কুকীর্তি করে রজত এমনটাই অভিযোগ। দিনের পর দিন এই অত্যাচার আর সহ্য করতে পারেনি মেয়েটি। দিনকয়েক আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে ওই নাবালিকা। সন্দেহ হওয়ায় বাড়ির লোকজন মেয়েটির কাছে জানতে চায়। সে সব খুলে বললে পরিবারও জানতে পারে। এই নিয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তিত দাবি করেছে নাবালিকার পরিবার। 

এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান, নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি । পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিবারটিকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করা হয় । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ । তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবেশীদের দাবি, এমন নাবালিকার সঙ্গে যে এই নক্ক্যারজনক কাজ করেছে তার উপযুক্ত শাস্তি হোক।  

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের