‘‌আমরা চিঠি লিখে জানিয়েছিলাম’‌, বাংলায় ৪০০ পর্যবেক্ষক আসা নিয়ে দিলীপের স্বীকারোক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, সোমবার নজরদারি আরও কড়া করতে নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরদিন থেকেই রাজ্যে আসতে শুরু করছেন নির্বাচনী পর্যবেক্ষকরা। আজ থেকেই তাঁদের আগমন শুরু হবে বলে সূত্রের খবর। সাধারণত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগের দিন পর্যবেক্ষকরা রাজ্যে আসেন। কিন্তু এবার সেই নিয়ম বদল করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আগেভাগেই পর্যবেক্ষকদের মাঠে নামানো হচ্ছে। কিন্তু আসলে বিজেপির দাবিতেই সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিকে দিলীপ ঘোষের এই স্বীকারোক্তির পরই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে?‌ এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে দাবি করছিল সেটা কি সঠিক?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ, সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁরাই চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তাই এই ৪০০ বা তার বেশি নির্বাচনী পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচন কমিশন বাংলায়। আর এই কথার পর থেকেই চর্চা তুঙ্গে উঠেছে।

অন্যদিকে ভোট প্রক্রিয়ায় সাধারণত তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং আয়–ব্যয়ের নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষকরা পুরো নির্বাচনী প্রক্রিয়ার উপর সার্বিক নজর রাখেন। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ পর্যবেক্ষকরা। আর রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী প্রচারে কত অর্থ ব্যয় করছেন সেটা নজরে রাখেন আয় ব্যয়ের পর্যবেক্ষকরা। কিন্তু দিলীপ ঘোষ কী বলছেন?‌ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘‌এই ধরণের সমস্যা যা আমরা ফেস করি সেটাই আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছিলাম। তাই এখন পর্যবেক্ষকরা আসছেন। কিন্তু বারবার এই চেঞ্জ করে ওই চেঞ্জ করে বাস্তবে কিছুই হয় না। কলকাতায় আমাদের পার্টির গাড়িকে আক্রমণ করেছে। মন্ত্রীর চোট, পুলিশকে ইট খেতে দেখিনি, কেন কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হল না। সেন্ট্রাল ফোর্সকে অ্যাকটিভ হতে দেখি না।’‌

এছাড়া বাংলায় দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সেই হিসাবে সাধারণ নিয়মে পর্যবেক্ষকদের ৫ এপ্রিলের কাছাকাছি সময়ে আসার কথা ছিল। কিন্তু তার অনেক আগেই সোমবার থেকে তাঁদের আগমন শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০–র বেশি আধিকারিক পশ্চিমবঙ্গে পাঠানো হবে। কদিন আগে রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই আগেভাগে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত