‘নীচুতলার পুলিশকর্মীরা ভাল’, উল্টো সুর সুকান্ত’র

পুলিশকে (Police) দরাজ সার্টিফিকেট দিলেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumder)।নীচু তলার পুলিশকর্মীরা ভালো বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পুলিশ (Police) নিয়ে এবার উলটো সুর সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) গলায়। পুলিশকে (Police) দরাজ সার্টিফিকেট দিলেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumder)। নীচু তলার পুলিশকর্মীরা ভালো বলে মন্তব্য করলেন বঙ্গ বিজেপির সভাপতি। সুকান্তের এই মন্তব্যের প্রেক্ষিতে টিপ্পনি কাটতে ছাড়ছেন না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারা।

প্রসঙ্গত এর আগে একাধিকবার রাজ্যের পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কখনও কলকাতা পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন তো কখনও বেনজিরভাবে পুলিশকে আক্রমণ করেছেন। সেই সুকান্ত এদিন পুলিশকে প্রশংসায় ভরিয়ে দেওয়ায় ব্যঙ্গ করছেন সমালোচকরা। ব্যঙ্গ করে তৃণমূল নেতারা বলছেন, ‘এ কি কথা শুনি আজ মন্থরার মুখে।’

উল্লেখ্য এর আগে সিবিআই তদন্ত প্রসঙ্গে রাজ্যের পুলিশকে জড়িয়ে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, ‘ওরা ভেবেছিল চুরি করবে আর বেঁচে যাবে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। যদি পড়ো ধরা তাহলে জীবনটাই সারা। ধরা পড়েছে সিবিআই এর হাতে। পশ্চিমবঙ্গ পুলিশ হলেও না হয় কথা ছিল। ৫-১০ টাকা দিয়ে মিটে যেত। সিবিআই তে ৫-১০ টাকা দিয়ে মিটবে না। সিবিআইয়ের হাতে একবার ধরা দিলে ছাড়া পাওয়ার আর কোনও উপায় নেই।’ সুকান্ত মজুমদারের সেই মন্তব্যের পর সমালোচনা হয়েছিল রাজ্য জুড়ে। এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন সুকান্ত। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পঞ্চায়েত কর্মী সম্মেলন থেকে পুলিশের উদ্দেশে বলেন, ‘চাকরি বাঁচাতে যতটা করার করবেন, তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করবেন না’।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের