Loading live market data...
Loading active stocks...
Connecting...

বোঝো কাণ্ড, মাদারিহাটে নিজের বুথেই জিততে পারেননি বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা উপনির্বাচনে ৬ আসনে জয়ী হয়েছে তৃণমূল। শুধু তাই নয় বিজেপির হাত থেকে মাদারিহাট কেন্দ্র ছিনিয়ে নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো । এই আবহে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হওয়া তথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

সেখানে দেখা গিয়েছে, মাদারিহাটের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহার নিজের বুথেই ৬ ভোটে হেরেছেন। রাহুল পেয়েছেন মোট ৪৪৯টি ভোট। আর ওই বুথেই তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো পেয়েছেন ৪৫৫টি ভোট। তবে এই ঘটনা প্রথম নয়, এরআগেও ২০২৪ সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ারে নিজের বুথে হেরে যান বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সেইসময় তিনি প্রায় ১৯৬ ভোটে হেরে গিয়েছিলেন।

উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভার ১২টি অঞ্চলের মধ্যে বিজেপি ও তৃণমূল উভয়ই ছ’টি করে অঞ্চলে লিড পেয়েছিল। এরপর মাদারিহাট উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় ঘাসফুল শিবির। আর এই ফলাফল ২০২৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র জোড়াফুল শিবিরকে অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বলা বাহুল্য, ২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে পদ্ম প্রতীকে জয়ী হন মনোজ । কিন্তু ভোট বাক্সে জিতলেও তিনি মানুষের বাড়ি পৌঁছতে পারিনি। আর তা নিয়ে বিজেপি অন্দরে শুরু হয়েছে নানান প্রশ্ন।

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী