চতুর্থীতে বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দুর্গাপুজোর  চতুর্থীর দিনেই ঘটল মর্মান্তিক ঘটনা। আচমকাই  বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ। মৃত্যু হল ৭ শ্রমিকের। আহত হয়েছেন বেশ কয়েকজকন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এদিন ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (জিএমপিএল) কয়লা ভাঙতে গিয়ে আচমকাই বিস্ফোরণ হয়। তাতেই  ঘটল মর্মান্তিক ঘটনা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবার সকালে কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তা কোন শ্রমিকরা বুঝতে পারেনি। আর সেই অসাবধানতা থেকেই ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিস্ফোরণের পরেই শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।  তবে এই ঘটনার পর  পালিয়ে গিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা। তাহলে  কী এই বিস্ফোরণের নেপথ্য়ে কোনও ষড়যন্ত্র আছে? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, খয়রাশোলের এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া। তা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা। এদিন সেই খনিতেই ঘটল বিস্ফোরণ। কী করে এই ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, কিছুদিন আগে  বীরভূমের একটি  খনিতে ধস নেমে মৃত্যু হয়েছিল তিন শ্রমিকের। এই ঘটনার রেশ কাটতে কাটতে ফের বীরভূমের খনিতে ঘটল দুর্ঘটনা।

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ