অবশেষে দেহ উদ্ধার হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে মৃত বাঙালি পর্যটকের

ট্রেকিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয় দলুই (৪৩)এর। শনিবার সুজয়ের দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেকিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া বাঙালি পর্যটকের দেহ উদ্ধার হল। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা সুজয় দলুই (৪৩)এর। শনিবার সুজয় দেহ উদ্ধার করল সেনাবাহিনী এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের যৌথ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলার তিন পর্যটক সুজয় দুলে, নরোত্তম গায়েন এবং সুব্রত বিশ্বাস ট্রেকিং করতে হিমাচল প্রদেশে গিয়েছিলেন। উত্তরাখণ্ডের উত্তরকাশী অঞ্চল থেকে খিমলোগা হিমবাহ দিয়ে চিটকুল পর্যন্ত ট্রেকিং শুরু করেছিলেনন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন ৬ জন মালবাহক।

জানা গিয়েছে, ১৮ হাজার ৭০০ ফুট উপরে খিমলোগা পাস পেরনোর সময় ঢাল থেকে নিরাপদে নামার জন্য যে দড়ি বেঁধেছিলেন সুজয়, সুব্রত-রা তা খুলতে গিয়ে পড়ে যান। আর সেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হন সুজয় দুলে। পরে তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনার জেরে আহত হন সুব্রত বিশ্বাস। দুই সঙ্গী দুর্ঘটনার কবলে পড়ে জখম হওয়ার পরে সেই খবর পুলিশকে জানাতে নরোত্তম গায়েন কোনও রকমে চিটকুলে পৌঁছন। চিটকুলে স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনার খবর জানানোর পর তাঁদেরকে উদ্ধার করার জন্য তৎপরতা শুরু করে প্রশাসন।

হিমাচল প্রদেশ পুলিশ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানরা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। গত ৪ সেপ্টেম্বর উদ্ধার অভিযান শুরু করে দলটি। উদ্ধারকারী দলটি আহত সুব্রত বিশ্বাসকে খুঁজে পায়। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে স্ট্রেচারে করে চিটকুলে নিয়ে যায় ওই বাহিনী। আহত সুব্রত বিশ্বাস (৪৯) ও নরোত্তম গায়েন (৫২) নদিয়া জেলার চাকদহের বাসিন্দা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ