অভাব অনটন নিত্যসঙ্গী দিনমজুরের, ঝুলন্ত দেহ উদ্ধার স্বামী-স্ত্রীর

অর্থনৈতিক অভাব নিত্যদিনের সঙ্গী। আর সেই কারণে ঠিক মতো সংসার চলত না দিনমজুরের। অভাবের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থনৈতিক অভাব নিত্যদিনের সঙ্গী। আর সেই কারণে ঠিক মতো সংসার চলত না দিনমজুরের। অভাবের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে ওই দিনমজুর ব্যক্তি এবং তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। ঘুম থেকে উঠে সকালে সিলিং ফ্যানে বাবা মায়ের ঝুলন্ত দেহ দেখল তাঁদের দুই শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভবানীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ইছাপুর গ্রামে। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দিনমজুরের নাম শংকর ঋষি এবং তাঁর স্ত্রীর নাম ঊষা। সংসারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী ছিল। যার ফলে অশান্তি লেগে থাকত পরিবারে। কোনওরকমে লোকের জমিতে কাজ করে দিন গুজরান করতেন। তাঁদের একটি ৫ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়ে রয়েছে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাঁদের দুই শিশু সন্তান দেখে বাবা-মা একসঙ্গে সিলিং ফ্যানে গলায় শাড়ি বেঁধে ঝুলছে। এমন দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁরা। শিশুদের কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন ঘরে। এসে দুজনের দেহ উদ্ধার করেন। তড়িঘড়ি দুজনকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। পাশাপাশি কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর