চাষের জমি থেকে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার

চাষের জমি থেকে উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। কোচবিহার জেলার দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়খণ্ড ভাংনী গ্রামের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাষের জমি থেকে উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়খণ্ড ভাংনী গ্রামে। সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির দেহ উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই তৃণমূল নেতার মৃত্যু হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল নেতার নাম ফটিক মণ্ডল। তিনি দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত স্তরে এক বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। সোমবার রাতে চাষের জমি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয়রা জানান, সোমবার রাতে শনের আখড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি কৃষি জমিতে পড়েছিলেন ফটিক মণ্ডল। জমিতে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। তাঁরা ওই ব্যক্তিকে উদ্ধার করে শেষ চেষ্টা হিসেবে নিয়ে যান হাসপাতালে। সেখানে ফটিক মণ্ডলকে দেখে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। অন্যদিকে তৃণমূল নেতার এমন রহস্যমৃত্যুর কথা জানিয়ে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বুথ সভাপতি ফটিক মণ্ডলের এমন রহস্যমৃত্যুতে শোকের ছায়া স্থানীয় তৃণমূল শিবিরে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সন্তোষ বর্মন এই ঘটনা নিয়ে জানান, ‘ফটিকবাবু দীর্ঘদিন বুথ সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে সংগঠনের বিশাল ক্ষতি হল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখুক পুলিশ।’ কীভাবে মৃত্যু হল ফটিক মণ্ডলের, তা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী