আদিবাসী মহিলার দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন অনুমান পুলিশের

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল থেকে উদ্ধার হল এক আদিবাসী মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ (Kumargunj) এলাকায়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমারগঞ্জের ফকিরগঞ্জ এলাকার বড়োবাসা গ্রামের কাছে এক জঙ্গলে আদিবাসী ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। মৃত  মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই পুলিশ দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই এসপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ধর্ষণ করে প্রমাণ লোপাট করার জন্য মহিলাকে খুন করেছে অভিযুক্তরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে এলাকার হাটে যাওয়ার পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে কয়েক মিটার দূরে মৃত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনার বিষয়ে জানতে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

অন্যদিকে আদিবাসী মহিলার দেহ উদ্ধারের ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার ঘটনাস্থলে যাবেন বলে জানা গিয়েছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আরও বিজেপি নেতারা ঘটনাস্থলে যাবেন।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী