চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের নিচে কাটা পড়ল প্রণয় যুগল, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত শিয়ালদহ স্টেশন। আর স্টেশনের দক্ষিণ শাখা দিয়ে যাতায়াত করছে ট্রেন। হঠাৎ কাটা পড়ল দুই দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে রেল পুলিশ। পুলিশ আধিকারিক এরপর দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এটি কী সত্যিই দুর্ঘটনা নাকি আত্মহত্যা? সেই নিয়েই তদন্ত করতেই উঠে আসে আসল সত্য।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দেউলা রেল ব্রিজের কাছে এক প্রেমিক যুগলের দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দু’জনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা। সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।

এলাকাবাসীদের কথায়, কয়েক বছর আগে অন্য এক যুবকের সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছিল। তাঁদের এক মেয়েও রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাপের বাড়িতে ফিরে আসেন। বিবাহ বিচ্ছেদও হয়ে যায় প্রথম স্বামীর সঙ্গে। ডিভোর্সের পরে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। সেই সময়ই প্রতিবেশী যুবক সাবির মোল্লার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে বিয়ে নিয়ে পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের, দাবি এলাকাবাসীর। বৃহস্পতিবার তাঁরা প্রথমে স্টেশনেই বসেছিলেন। এরপর তাঁরা ধীরে ধীরে এগিয়ে যান রেললাইনের দিকে। এরপর একটি ট্রেন যাওয়ার পর লাইনে তাঁদের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

Published by:

Share Link:

More Releted News:

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ