বেতন না পেয়ে অবসাদে ভুগে আত্মঘাতী বিএসএনএল কর্মী

দীর্ঘদিন বেতন না পেয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিল বিএসএনএল দফতরের এক ক্যাজুয়াল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বেতন না পেয়ে আত্মঘাতী বিএসএনএল কর্মী। কেন্দ্রীয় সরকারের তরফে বেসরকারিকরণের পর এই অবস্থায় ঘটেছে বিএসএনএল-এর। আর কর্মীর আত্মঘাতীর জন্য বুকে কালো ব্যাচ পরে বিক্ষোভে সামিল সহকর্মীরা। দীর্ঘদিন বেতন না পেয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিল বিএসএনএল দফতরের এক ক্যাজুয়াল কর্মী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে দফতরে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন।

রাজগঞ্জ ব্লকের তোতাই গঞ্জ গ্রামের বাসিন্দা বীরেন্দ্র রায়। তিনি বিএসএনএল এর অস্থায়ী কর্মী ছিলেন। তিনি গত ১৫ বছর ধরে বিএসএনএল-এর ফাটাপুকুর এক্সচেঞ্জ অফিসে সিকিউরিটি গার্ড পোস্টে কর্মরত ছিলেন। অভিযোগ প্রায় এক বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। এই অবস্থায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অভিযোগ দীর্ঘদিন বেতন না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার ভোরে তিনি বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে এই খবর চাউর হতেই ক্ষোভ বাড়তে থাকে অন্যান্য শ্রমিকদের মধ্যে। এরপর ঘটনার প্রতিবাদে বুধবার বেলার দিকে জলপাইগুড়ি বিএসএনএল দফতরের সামনে তৃণমূল শ্রমিক নেতা স্বপন সরকারের নেতৃত্বে দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন। তাদের আরও অভিযোগ এই নিয়ে গত ৬ মাসে তাদের দুজন কর্মী আত্মহত্যা করল।

সংগঠন সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি বিএসএনএল কেন্দ্রের অধীনে চার শতাধিক ক্যাজুয়াল / ঠিকাদার কর্মী রয়েছে। এরা কেউ সিকিউরিটি গার্ড, কেউ আবার লাইন ম্যান সহ বিভিন্ন বিভাগে কর্মরত। এরা কেউ নয় মাস, কেউ দশ মাস, কেউ আবার এক বছর ধরে বেতন পাচ্ছে না। দীর্ঘ কয়েক বছর ধরে তাদের এই পরিস্থিতি চলছে। বহু আন্দোলন চলেছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনায় সৌমিত্র সরকার নামে এক সহকর্মী বলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন বীরেন্দ্র বাবু। কিন্তু দীর্ঘ কয়েকমাস বেতন না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। আমাদের ধারনা এই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ঘটনায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের জেলা সভাপতি স্বপন সরকার বলেন বেতন না পেয়ে মানসিক অবসাদে ভুগে এই আত্মহত্যা। এর আগেও আরও একজন একই ভাবে আত্মঘাতী হলেন। তবুও কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙছে না। আমরা চাই অবিলম্বে এদের বেতন দেওয়া হোক। নইলে এরপর বৃহত্তর আন্দোলন শুরু হবে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর