বাসকর্মীর পকেটে ছিল ৩০ টাকা, রাতারাতি হলেন কোটিপতি

নিশ্চিত হন, তিনিই পেয়েছেন ওই টাকা। আর টাকার অঙ্কটা ১ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশায় বাসকর্মী উৎপল পাল। ডাক নাম বাপি। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামের বাসিন্দা তিনি। আয় সামান্য। কোনও মতে টানতেন সংসার। একদিন পকেটে ছিল মাত্র ৩০ টাকা কিন্তু সেই তিনিই রাতারাতি হয়ে গেলেন কোটি টাকার মালিক!

আর পাঁচটা দিনের মতোই ছিল গত সোমবার। সামান্য আয়। তাই ছুটি নেওয়ার উপায় নেই। বাড়িতে অসুস্থ মা, স্ত্রী এবং দু’ই সন্তানকে রেখে কাজে বেরিয়েছিলেন উৎপল। কাজের ফাঁকে মালডাঙা বাস স্ট্যান্ডে একটি লটারির কাউন্টার থেকে কিনেছিলেন টিকিট। অভাবের সংসার হলেও মাঝেমাঝেই ভাগ্য বদলের আশায় লটারি (LOTTERY) কাটতেন তিনি। এবারের টিকিট ছিল, ডিয়ার লটারি সংস্থার। তবে রেজাল্ট বেরোতেই অবাক হন তিনি। প্রথম পুরস্কার জিতেছেন তিনি। প্রথমে বিশ্বাস করতে পারেননি। তারপরে বারবার রেজাল্টের প্রথম পুরস্কারের টিকিটের নম্বরের সঙ্গে নিজের টিকিটের নম্বর মিলিয়ে দেখে তিনি নিশ্চিত হন, তিনিই জিতেছেন ওই টাকা। আর টাকার অঙ্কটা ১ কোটি।

আর এরপরেই আত্মহারা ওই বাসকর্মী। তিনি আপাতত স্বপ্ন দেখছেন, একটি বাড়ি তৈরি করার। তিনি বলেন, স্বাধীন ভাবে কোনও ব্যবসা শুরু করতে চাইছেন। বলছেন, ‘হাল ফিরল। মায়ের চিকিৎসা করা যাবে নিশ্চিন্তে’।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক