বাস শূন্য সুন্দরবন! মাথায় হাত হোটেল মালিক- পর্যটকদের

রায়দিঘী বিডিও অফিসের সামনে দেখানো হয় বিক্ষোভ। অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ যাত্রী থেকে এলাকাবাসী ও হোটেল মালিক- কর্মী, গাইড থেকে পর্যটক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন হবে বাস শূণ্য। এমনই সিদ্ধান্ত নিল জেলার বাস ও মিনিবাস সংগঠন। তাঁদের সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে হোটেল মালিক- কর্মী, গাইড থেকে পর্যটকদের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন বাস সংগঠনের সদস্যরা? তাঁরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি বাড়ছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, মাত্রাতিরিক্ত জ্বালানির দাম বাড়ানো হলেও সেই তুলনায় বাসের ভাড়া বাড়ানো হয়নি। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।

মূল কারণ, বাস (Bus) ভাড়া বৃদ্ধির জন্য প্রতিবাদ কর্মসূচি হলেও রয়েছে আরও একাধিক দাবি। নিজেদের দাবি আদায়ে তাই সুন্দরবন বাস শূণ্য করার সিদ্ধান্তে অনড় সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলন শুরু করেন সংগঠনের সদস্যরা। রায়দিঘী বিডিও (BDO) অফিসের সামনে দেখানো হয় বিক্ষোভ। জেলার বাস ও মিনিবাসের (Mini Bus) মালিকদের নিয়ে এই সংগঠন। তাঁদের দাবি, ভাড়া না বাড়ার জন্য বাস চালানো যাচ্ছে না। বলা হয়, জ্বালানির পাশাপাশি গাড়ির যন্ত্রাংশের দামও বাড়ছে। তবুও বাড়ানো হচ্ছে না বাসের ভাড়া। বেআইনি বাস চলার অভিযোগও তুলেছে সংগঠন। অভিযোগ, বিভিন্ন রুট জুড়ে ক্রমশ বাড়ছে বেআইনি বাস। ফলে আইন মেনে বাস চালানো মালিকদের লোকসান হচ্ছে সব দিক থেকেই। তাই বাধ্য হয়েই এই বিক্ষোভ কর্মসূচি। অন্য উপায় না দেখেই রাস্তাকে বাস শূণ্য করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার ডাকা হয়েছিল বনধ (Strike)।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমা, নামখানা, রায়দিঘী, কাকদ্বীপ রুটে যাতায়াত করেন অগুণতি। তবে বৃহস্পতিবার সকাল থেকেই বাস ধর্মঘটের জন্য অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ যাত্রী থেকে এলাকাবাসী ও হোটেল মালিক- কর্মী, গাইড থেকে পর্যটক।

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর, লাঠি-রড দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীকে খুন, আহত আরও ৩

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির