দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা হাইকোর্টের OBC রায় কলেজে ভর্তির ক্ষেত্রে হয়ে যাচ্ছে অন্তরায়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) এক রায়ের মাধ্যমে ২০১০ সালের পরবর্তী সময়ে প্রদেয় যাবতীয় OBC Certificate বাতিল করে দিয়েছে। বাতিল হওয়া সার্টিফিকেটের সংখ্যা প্রায় ৫ লক্ষ। এই রায়ের বিরুদ্ধে যদিও রাজ্য সরকার(West Bengal State Government) সুপ্রিম কোর্টে(Supreme Court) যাওয়ার কথা জানিয়েছে, কিন্তু এখনও সেই সংক্রান্ত মামলাই দায়ের হয়নি দেশের শীর্ষ আদালতে। কেননা এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। সেই ছুটি শেষ হলে তবেই রাজ্য সরকার এই সংক্রান্ত মামলা দায়েরের জন্য আবেদন জানাতে পারবে। আবার যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানির পরে কলকাতা হাইকোর্টের প্রদেয় রায়ের ওপর স্থগিতাদেশ না দেয় ততক্ষণ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। আর সেই ক্ষেত্রে এ রাজ্যে যারা এই লপ্তে OBC Certificate হারিয়ে বসে আছেন তাঁরা এই সংক্রান্ত কোনও সুযোগ-সুবিধা পাবেন না। এই অবস্থায় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের নানা কলেজে ভর্তির(College Admission) বিষয়টি।

কলেজে ভর্তিতে নতুন জটিলতার জন্ম দিয়েছে কলকাতা হাইকোর্টের OBC Certificate বাতিল সংক্রান্ত রায়। রাজ্যের সব ধরনের সরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে OBC ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা পাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যেহেতু এখনও হাইকোর্টের রায় কার্যকর তাই শর্তসাপেক্ষ সংরক্ষণ দিতে গেলেও সেই রায় নিয়ে সুপ্রিম কোর্টে অন্তত স্থগিতাদেশ পেতে হবে। এই অবস্থায় রাজ্যের সব ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল ডিগ্রি কলেজের পাশাপাশি D.EL.ED কলেজগুলিতেও ভর্তির ক্ষেত্রে OBC ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও রাজ্যের শিক্ষা দফতর এখনও এটা জানায়নি যে OBC ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা পাবে না, কিন্তু এটাও ঘটনা যে ২০১০ সালের পরে ইস্যু হওয়া OBC Certificate দেখিয়ে কলেজে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধা প্রদান যাতে বজায় থাকে সেই মর্মেও কোনও নির্দেশিকা জারি করেনি। আর তাই গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজ্যের বিশেষ করে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, যেহেতু এখনও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রদেয় রায়ের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি তাই OBC Reservation দিয়ে কলেজগুলিতে Admission প্রক্রিয়া চালু আইনগতভাবে সম্ভব নয়।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের OBC Certificate বাতিল সংক্রান্ত রায়দানের আগেই রাজ্যের প্রায় ৬৫০টি D.EL.ED কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী আবেদনও করেছেন অনেক OBC প্রার্থী। তবে, পর্ষদের এক কর্তা জানাচ্ছেন, রায়ে স্থগিতাদেশ না-হলে OBC Reservation D.EL.ED-এ দেওয়া সম্ভব হবে না। কারণ, আবেদনজমা পড়লেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে, OBC শ্রেণিভুক্ত প্রার্থীদের অন্য এমন কলেজে স্থানান্তর করে দেওয়া যাবে, যেখানে আসন ফাঁকা রয়েছে। এক্ষেত্রে আরও একটি চিন্তারh ghবিষয় রয়েছ। OBC-দের জন্য রাজ্যের সব সরকারি কলেজে ১৭ শতাংশ আসন সংরক্ষিত আছে। কিন্তু এখন সেই সব আসনে OBC Certificate-ধারীরা ভর্তি হতে পারবেন না। সেই সব আসন ফাঁকা রেখে ভর্তি হতে গেলে অনেকেই আর কলেজে ভর্তি হওয়ার সুযোগই পাবে না।  ta

Published by:

Share Link:

More Releted News:

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ