শিশু প্রসবে নয়া রেকর্ড ক্যানিং মহকুমা হাসপাতালের

দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং মহকুমা হাসপাতাল শিশু প্রসবে সর্বকালীন রেকর্ড গড়ল। গত অক্টোবর মাসে সেখানে ৭০৯টি শিশুর জন্ম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু প্রসবের ক্ষেত্রে নয়া রেকর্ড গড়ল দক্ষিণ ২৪ পরগণার(South 24 Pargana) ক্যানিং মহকুমা হাসপাতাল। চলতি বছরের অক্টোবর মাসে ক্যানিং(Canning) মহকুমা হাসপাতালে ৭০৯টি বাচ্চার জন্ম হয়েছে। এর আগে ওই হাসপাতালে একমাসে সর্বাধিক ৬০০ জন শিশুর জন্ম হয়েছিল। ফলত অক্টোবর মাসের এই পরিসংখ্যান দেখে বিস্মিত স্বাস্থ্যকর্তারা। কারণ দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্ষেত্রে শিশু প্রসবে সর্বকালীন রেকর্ড গড়ল ক্যানিং মহকুমা হাসপাতালের(Sub Divisional Hospital) শিশু প্রসবের এই পরিসংখ্যান।  

ক্যানিং মহকুমা হাসপাতাল সূত্রের খবর, চলতি বছরে বেশ কয়েক মাস ধরে শিশু প্রসবের পরিসংখ্যান ক্রমশ উর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। অগাস্ট মাস নাগাদ ক্যানিং হাসপাতালে ৫৫০টি শিশুর জন্ম হয়েছিল। সেপ্টেম্বর মাসে তা বেড়ে হয় ৬৫০। এরপর অক্টোবর মাসে সব পরিসংখ্যানকে পিছনে ফেলে ৭০৯ জন শিশুর জন্ম হয়েছে ক্যানিং হাসপাতালে। হাসপাতাল সূত্রে আরও খবর, ওই ৭০৯টি শিশুর মধ্যে সাধারণ পদ্ধতিতে ৪৮৩টি শিশু প্রসব হয়েছে। সিজার ডেলিভারি হয়েছে ২২৬টি শিশুর। ক্যানিং মহাকুমা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো নিয়ে এই হাসপাতালটি চলছে। প্রসূতি সংখ্যাও প্রতিমাসে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ওই হাসপাতালে ১০জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসা করছেন। রেকর্ড সংখ্যক শিশু প্রসবের এই সাফল্যের অন্যতম কারিগর তাঁরাই।

অন্যদিকে রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের কথায়, সুন্দরবনের(Sundarban) বিভিন্নপ্রান্ত থেকে অধিকাংশ প্রসূতি এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। আগে ওই সব প্রত্যন্ত এলাকা থেকে প্রসূতিদের আনা একটা সমস্যা ছিল। নদী, খাল পার হয়ে হাসপাতালে আসা খুবই সমস্যাবহুল ছিল। কিন্তু এখন রাজ্য সরকার ভাসমান মাতৃযান চালু করায় প্রত্যন্ত এলাকা থেকেও প্রসূতিদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো যাচ্ছে। তাতে মা ও শিশু দুইজনের জীবনই নিরাপদ থাকছে। একইসঙ্গে মানুষের আস্থা ও ভরসাও জিতে নিচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতাল।

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন