ভয়াবহ! দ্বারকেশ্বরের জলে আটকে গাড়ি, বাইরে এসে প্রাণরক্ষা চালক-যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মীনাপুর : সেতু দিয়ে পার হচ্ছিল গাড়ি। কিন্তু মাঝ রাস্তাতেই বিপত্তি। বাঁকুড়ার মীনাপুর কজওয়ে দিয়ে যাওয়ার পথে জলের স্রোতে সেতুর মাঝেই আটকে যায় গাড়িটি। কোনও রকমে গাড়ি থেকে নেমে প্রাণরক্ষা চালক ও যাত্রীদের। ঘটনাটি ঘটেছে দ্বারকেশ্বর নদের বাঁকুড়ার মীনাপুরে।

নিম্নচাপের জেরে দ্বারকেশ্বরের জল অনেকটাই বেড়েছে। যারজেরে কজওয়ের ওপর দিয়ে জল বইতে শুরু করেছে। সেখানেই বিপদ। ওই কজওয়ের এপর দিয়ে যাওয়ার পথেই মাঝ রাস্তাতেই আটকে যায় গাড়ি। অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার সময় জলের মধ্যেই আটকে যায় গাড়িটি। নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে চালক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও যাত্রীরা। জলের স্রোতের তোড়ে গাড়িটি সেতুর পিলারে আটকে যায়। আগাম বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণ বেঁচে গেল গাড়ির চালক ও যাত্রীদের।

রবিবার সকালে গাড়িটিকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর যায় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এরপরেই বাঁকুড়া সদর থানার পুলিশ ওই গাড়ির মালিকের খোঁজ শুরু করে। বিপজ্জনক অবস্থায় কেন সেতুটিকে খুলে রাখা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্বারকেশ্বর নদের ওপরে ওই সেতু প্রায় জলে ডুবে গিয়েছে। সেখানে যান চলাচল করলে বিপদ হতে পারে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

স্থানীয়রা জানায়, যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়েই যেতে হয়। চরম সমস্যার মধ্যে পড়তে হয়। ঝুঁকি থাকলেও সেটার মধ্যে দিয়েই চলাচল করতে হয়। রাস্তা ঠিক করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদনো করেছেন তাঁরা।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক