তৃণমূলের ৫ বিধায়ক সাংসদের বিরুদ্ধে সিবিআই মামলা, সংসদে জানাল কেন্দ্র

সিবিআই (CBI) ভারতের বিভিন্ন রাজ্যে যে সমস্ত সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ রয়েছেন পাঁচ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ভারতের বিভিন্ন রাজ্যে যে সমস্ত সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ রয়েছেন পাঁচ জন। লোকসভায় কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ের (MP Mala Roy) এক প্রশ্নের জবাবে এ কথা জানায় কেন্দ্র সরকার।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় সংসদে প্রশ্ন করেছিলেন কোন রাজ্যের কত জন জনপ্রতিনিধির বিরুদ্ধে সিবিআই মামলা করেছে সেই বিষয়ে জানতে চেয়ে। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কর্মীবর্গ বিষয়ক ও জন অভিযোগ দফতরের তরফে লিখিত জবাব দিয়ে পরিসংখ্যান জানানো হয়েছে। কেন্দ্রের সেই জবাবে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশের কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ১৮টি রাজ্যে ৫৬ জন বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে। তার মধ্যে বাংলার ৫ বিধায়ক সাংসদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ বিধায়কের বিরুদ্ধে মামলা হয়েছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। এই রাজ্যের ১০ বিধায়ক সাংসদের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে। কেরল ও উত্তরপ্রদেশের যথাক্রমে ৬ বিধায়ক সাংসদের বিরুদ্ধে (Uttar Pradesh) মামলা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) রয়েছে ৫ জন, তামিলনাড়ুর (Tamil Nadu) ৪ বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে রয়েছে সিবিআইয়ের মামলা।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় কেন্দ্রের কাছে আরও জানতে চান কোন কোন রাজনৈতিক দলের বিধায়ক সাংসদের বিরুদ্ধে সিবিআই মামলা রয়েছে। তার জবাবে যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সেখানে কংগ্রেসের পাশাপাশি নাম রয়েছে বিজেপিরও। নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের। একইসঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, তেলেগু দেশম পার্টি, জনসেনা পার্টিও।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম