আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ডাবল ইঞ্জিন’ রাজ্যদের পিছনে ফেলে এগিয়ে বাংলা, স্বীকার কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি: দেশের দ্বিতীয় মোদি সরকারের(Modi Government) শেষ পূর্নাঙ্গ অর্থবাজেট পেতে চলেছে এদিন অর্থাৎ বুধবার। তার একদিন আগে অর্থাৎ মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) পেশ করেছেন ২০২২-২৩ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা(Economic Survey Report)। আর সেই সমীক্ষাই মুখ পুড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের। তাঁরা এখন ব্যস্ত মুখ লোকাতে। কেননা সেই সমীক্ষা বলছে দেশের বহু ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের(Double Engine States) বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের(Bengal) পরিস্থিতি দেশের ওই সব ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির পাশাপাশি আরও অনান্য রাজ্যের তুলনায় ভালো। আর সেটা রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে না। খোদ কেন্দ্র সরকার আর্থিক সমীক্ষা রিপোর্টে সেই তথ্য তুলে ধরেছে। এবার কী বলবেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? কী বলবেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার? কী বলবেন বঙ্গ বিজেপিরই প্রাক্তন ও সব থেকে সফল সভাপতি দিলীপ ঘোষ? সারাক্ষণ খালি বাংলার নিন্দা। এবার তাঁদের মুখই পুড়িয়ে দিল কেন্দ্রের আর্থিক সমীক্ষার রিপোর্ট।

আরও পড়ুন স্বাস্থ্যসাথীতে দুর্নীতি, ১০২টি হাসপাতালকে শোকজ, জরিমানা ১১ কোটি

মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা। আর সেখানেই দেশের বিজেপি শাসিত বহু রাজ্যের কার্যত দুরবস্থার ছবিই প্রকাশ্যে এসেছে। বেকারত্ব হোক কিংবা সাক্ষরতা অথবা সদ্যোজাত শিশু মৃত্যুর হার—আর্থিক সমীক্ষায় স্পষ্ট যে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অধিকাংশ ডাবল ইঞ্জিন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বেকারত্বের হারের ক্ষেত্রে আর্থিক সমীক্ষায় সাম্প্রতিকতম যে পরিসংখ্যানটি রয়েছে, তা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের। ২০২২ সালের জানুয়ারি-মার্চের হিসেবে সারা দেশে বেকারত্বের জাতীয় গড় ৮.২ শতাংশ। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই হার ৮.৯ শতাংশ। উত্তরাখণ্ডে ১১.৯ শতাংশ। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ১৩.৫ শতাংশ। ডাবল ইঞ্জিন রাজ্য অসমে তা পৌঁছে গিয়েছে ৯.৯ শতাংশে। অথচ পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছ’শতাংশ। এহেন পরিসংখ্যানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

আরও পড়ুন ফেব্রুয়ারিতেই বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ

এর পাশাপাশি সমীক্ষায় কিন্তু এটাও বলা হয়েছে, সাক্ষরতার হারের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অনেক বিজেপি শাসিত রাজ্য। বহু ডাবল ইঞ্জিন রাজ্যের সাক্ষরতার হার জাতীয় গড়ের তুলনায় কম। কিন্তু পশ্চিমবঙ্গের হার জাতীয় গড়ের থেকেও বেশি। সদ্যোজাত শিশু মৃত্যুর ক্ষেত্রেও ২০২০ সালের জাতীয় গড় ২৮ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ১৯ শতাংশ। অথচ উত্তরপ্রদেশ এবং অসমে এই হার যথাক্রমে ৩৮ এবং ৩৬ শতাংশ। এসব দেখে কী বলবেন বঙ্গ বিজেপির নেতারা!

Published by:

Share Link:

More Releted News:

‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ