Chandannagar Civic Polls: তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা মুখ ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দননগর পুরনিগমের জন্য তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় মহিলাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হলেও ১৫ জন মহিলাকে প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফের প্রার্থী হয়েছেন প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী। ৩০ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন তিনি। ১ নম্বর থেকে লড়ছেন পাপিয়া সিংহ রায়। ২৪ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন দাপুটে নেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। ৪ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন অনিমেষ বন্দ্যোপাধ্যায়। দাপুটে কাউন্সিলর স্নিগ্ধা রায় লড়ছেন ৯ নম্বর ওয়ার্ড থেকে। আর এক বিদায়ী কাউন্সিলর মুন্না আগরওয়াল লড়ছেন ৩১ নম্বর থেকে।

বৃহস্পতিবার বিকালে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। সূত্রের খবর, চন্দননগরের প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন এবং তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। গতবারের বেশ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁদের আর এবার প্রার্থী করা হয়নি।   

একনজরে দেখে নেওয়া যাক চন্দননগরের তৃণমূলের প্রার্থী তালিকা—

১ নম্বর ওয়ার্ড: পাপিয়া সিংহ রায়
২ নম্বর ওয়ার্ড: মোহিত নন্দী
৩ নম্বর ওয়ার্ড: গীতাঞ্জলি শিট
৪ নম্বর ওয়ার্ড: অনিমেষ বন্দ্যোপাধ্যায়
৫ নম্বর ওয়ার্ড: মনিকা মণ্ডল
৬ নম্বর ওয়ার্ড: মৌমিতা বন্দ্যোপাধ্যায়

৭ নম্বর ওয়ার্ড: পার্থসারথি দত্ত

৮ নম্বর ওয়ার্ড: ইন্দ্রদীপ ঘোষ
৯ নম্বর ওয়ার্ড: স্নিগ্ধা রায়
১০ নম্বর ওয়ার্ড: অজয় ঘোষ
১১ নম্বর ওয়ার্ড: মহম্মদ সামাদ আলি
১২ নম্বর ওয়ার্ড: ঋতুপর্ণা সাউ মণ্ডল
১৩ নম্বর ওয়ার্ড: শুভজি‍ৎ সাউ

১৪ নম্বর ওয়ার্ড: রণজি‍ৎ কুণ্ডু
১৫ নম্বর ওয়ার্ড: মমতা দত্ত

১৬ নম্বর ওয়ার্ড: সমীর গুহ মল্লিক
১৭ নম্বর ওয়ার্ড: সুজিতকুমার নাথ
১৮ নম্বর ওয়ার্ড: সবিতা দাস
১৯ নম্বর ওয়ার্ড: সুপ্রীতি দত্ত পাল
২০ নম্বর ওয়ার্ড: পীযূষ বিশ্বাস
২১ নম্বর ওয়ার্ড: শুভেন্দু মুখোপাধ্যায় (শোভন)
২২ নম্বর ওয়ার্ড: সোমা রায় চৌধুরী
২৩ নম্বর ওয়ার্ড: প্রসেনজি‍ৎ মুখোপাধ্যায়

২৪ নম্বর ওয়ার্ড: হিরন্ময় চট্টোপাধ্যায়
২৫ নম্বর ওয়ার্ড: ইন্দু বর্মন দত্ত
২৬ নম্বর ওয়ার্ড: সারদা চৌধুরী
২৭ নম্বর ওয়ার্ড: বিনয়কুমার সাউ

২৮ নম্বর ওয়ার্ড: পূজা পাত্র
২৯ নম্বর ওয়ার্ড: বিমল পাত্র (ছোটকা)
৩০ নম্বর ওয়ার্ড: রাম চক্রবর্তী
৩১ নম্বর ওয়ার্ড: মুন্না আগরওয়াল
৩২ নম্বর ওয়ার্ড: শুভ্রা দাস
৩৩ নম্বর ওয়ার্ড: সীমা রায়চৌধুরী দাস

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর