শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়ি হাসপাতাল চত্বরে

দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয় এর পাশাপাশি চিকিৎসক এবং নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের জানানো হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়ি হাসপাতাল চত্বরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে হাজির র‍্যাফ ও পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। জানা যায় নাথুয়া হাজি পাড়া এলাকার বাসিন্দা তহিদুল ইসলাম নামে এক ব্যক্তির স্ত্রী গত শনিবার রাতে এক কন্যা সন্তানের জন্ম দেয় ওই হাসপাতালে। এরপর শিশু স্বাভাবিক ছিল বলে দাবি পরিবারের।

সোমবার বিকালে শিশুকে পোলিও ডোজ দেওয়ার পরই শারীরিক অসুস্থতা দেখা দেয় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে তৎক্ষনাৎ কর্তব্যরত নার্স এবং চিকিৎসককে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। এরপর সন্ধ্যার পর শিশুটির মৃত্যু হয় বলে দাবি।

সেই সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এতেই পরিস্থিতি ধীরে ধীরে চরমে ওঠে। মৃত শিশুর পরিবারের অভিযোগ চিকিৎসক ও নার্সের গাফিলতির জেরে শিশুটির মৃত্যু হয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির খবর পেয়ে ধূপগুড়ির বিডিও শঙ্খদ্বীপ দাস এবং ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে র‍্যাফ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলা হয় দফায় দফায়।

শেষে ঘটনাস্থলে আসেন প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায়। তিনি প্রশাসনের আধিকারিক সহ মৃতার পরিবারের লোকজনকে নিয়ে আলোচনায় বসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয় এর পাশাপাশি চিকিৎসক এবং নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের জানানো হয়। এতেই পরিস্থিতি স্বাভাবিক হয় হাসপাতালে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যায়।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল