জমি নিয়ে বিবাদের জেরে সরকারি অফিসের মধ্যে দেদার মারামারি, ছড়াল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রের আকার ধারণ করল হাসনাবাদ বিএল আর ও অফিস।  চলে দেদার মারধর। তাতে  গুরুত্বর  জখম হয়েছেন তিন  মহিলা। অভিযোগ উঠেছে,  হাসনাবাদের  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তকিপুরের বাসিন্দা রাজেশ দাসের জমি সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয়  বিবাদ। আর তাতেই চলে হাতাহাতি । 

জানা গিয়েছে, রাজেশ দাসের জমি সংক্রান্ত ব‍্যাপারে সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিক এর কাছে দারস্ত হয়। সেই মতন বিএলআর ও অফিসারের তরফ থেকে সোমবার বিবাদী দুই পক্ষকে অফিসে হাজির হতে নির্দেশ দেয় । কিন্তু বিবাদীপক্ষ  হাজির হয়নি। আর সেইসময় রাজেশ দাস জানতে পারেন তাঁর জমি ১৫ দিনের মধ্যে অন্য নামে নথিভুক্ত হয়ে গিয়েছে । তাতেই শুরু হয় বিএল আর অফিসের  অশান্তি । 

এই প্রসঙ্গে পরিবারের এক সদস্য জানিয়েছেন,’ আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বি এল আর অফিসে আসছি । এখন কোন সুরাহা হচ্ছে না । বি এল আর তরফ থেকে আজ তারিখ দেওয়া হয়েছিল । কিন্তু আসেনি বিবাদীপক্ষ । এইসময় আচমকাই সুকুমার দাসের মেয়ে , মাকে ধরে মারধর করা শুরু করে দেয় রাজেশ দাসের পরিবারের সদস্যরা । ‘  তবে এই ঘটনা নিয়ে ভূমি সংস্কার আধিকারিকের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত কমপক্ষে ২০

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম