ভাতারে জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমা-গুলি, আহত ৮

জমি দখলকে কেন্দ্র করে ব্যপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) মোহনপুর গ্রামে। ঘটনায় কম করে ৮ জন আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) মোহনপুর গ্রামে। শুক্রবার এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ব্যপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় কম করে ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতারের মোহনপুর গ্রামে ১০ থেকে ১৫ বিঘা জমির দখলদারি নিয়ে ঝামেলার সূত্রপাত। ওই জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। শুক্রবার সেই জমির দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এমনকি সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলি চালানোর পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদেরকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এলাকায় পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এই গোষ্ঠী সংঘর্ষে আহত এক ব্যক্তির অভিযোগ, মোহনপুর গ্রামে ওই জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে নয়ন সামন্ত, হালিম এবং রাজকুমার নামে কয়েকজন ব্যক্তি। কিন্তু সেই জমির নথি রয়েছে রাণু সেন নামে এক মহিলার নামে। এদিন রানু সেনের তরফে লোকজন জমিটি দখল করতে গেলে নয়ন-হালিম গোষ্ঠীর সঙ্গে রাণু সেন গোষ্ঠীর সংঘর্ষ বাধে। কয়েকজনকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Auto Draft

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

ট্যাংড়ায় চিন-হংকং স্টাইলে দোকান! কলকাতায় বিদেশি কায়দায় ৩ ‘ফুড স্ট্রিটে’র ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা