‘অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকে বাদ দিয়ে দিন’‌, রায়গঞ্জ থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রায়গঞ্জ থেকে এবার দলীয় প্রার্থীদের জেতানোর পক্ষে সওয়াল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মের প্রখর তাপে দাঁড়িয়ে থাকা জনগণকে সাবধানে থাকতে বললেন তিনি। গরমে যাতে শরীর খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। আর বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী। বিজেপি ভেদাভেদের রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস তা করে না বলে দাবি করলেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার কাজ করবে আর ভোট কেটে গণতন্ত্রের চামড়া তুলে দেবে সেটা বরদাস্ত করা হবে না বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে রায়গঞ্জের সভা থেকেই বিজেপিকে চিরতরে বাদ দেওয়ার ডাক দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। সেখানেই শরীরে অ্যাপেন্ডিক্স যেমন বাদ দেওয়া হয় তেমন বিজেপিকে বাংলা থেকে বাদ দিয়ে দিতে হবে বলে জোর আওয়াজ তুললেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে তোপ, ‘‌বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছো। বাংলার বদনাম করছো। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি মরতাম। আমাদের রাজ্যটা এমন যেখানে সব ধর্মের উৎসব পালিত হয়। আমি সব উৎসবেই যাই। রায়গঞ্জে অনেক কাজ হয়েছে। উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে এখানে। ভোটার লিস্টে নাম ঢোকানো হচ্ছে। দেখে দেখে মা–বোনেরা বাদ, সংখ্যালঘুরা বাদ। আর এখন গোপনে বাইরের লোকেদের নাম তোলা হচ্ছে। ও মোটা ভাই যতই সন্ত্রাস করো জিততে পারবে না। বিজেপির বাংলায় দোসর কংগ্রেস। এখন ভোটের সময় ভোট চাইতে আসছে। লজ্জা করে না।’‌

অন্যদিকে শরীরে অ্যাপেন্ডিক্স যেমন বাদ দেওয়া হয় তেমন বিজেপিকে বাংলা থেকে বাদ দিয়ে দিতে জোর সওয়াল করেন মুখ্যমন্ত্রী। কারণ এই বিজেপি মানুষে মানুষে বিভেদ করে এবং মানুষের উপর অত্যাচার করে বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, ‘‌যারা চায় বাংলার সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ। আপনার গণতন্ত্র কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। ডিটেশশন ক্যাম্পে পাঠাবে বলছে। মাছ, ডিম খেতে দেবে না। ওদের ধর্মের নাম অধর্ম। আর আমাদের ধর্মের নাম মানব ধর্ম। সব কিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা। তাই অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকে বাংলা থেকে বাদ দিয়ে দিন।’‌

এছাড়া এসআইআর পর্বে মা–বোনেদের লাইনে দাঁড়াতে হয়েছে, নোটবন্দির জন্য সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল বিজেপি সরকার বলে সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌ওরা ভাবে কি আমরা কোনও খবর রাখি না। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে। সময় এলেই দিয়ে দেব। এত তাড়াতাড়ি দিতে নেই পয়লা বৈশাখ যাক। কিছু তো সঞ্চয় করে রাখতে হয়। বিজেপির সরকার অত্যাচারী সরকার, লোককে অনাহারে মারার সরকার, স্বৈরাচারী সরকার। বাংলাকে করেছে বঞ্চনা, লাঞ্ছনা। লাইনে দাঁড় করিয়ে নাম বাদ দিয়েছে। আর এখন পিছন থেকে বহিরাগতদের নাম তুলছে।’‌

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯