Loading live market data...
Loading active stocks...
Connecting...

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ২১ ডিসেম্বর বৈঠকে মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলার (GangasagarMela 2023) প্রস্তুতি নিয়ে আগামী ২১ ডিসেম্বর দুপুর তিনটে থেকে এই বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলার (GangasagarMela 2023) প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ ডিসেম্বর (December) অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪-পরগণার জেলাশাসককেও।

করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা (GangasagarMela 2023) শুরু হতে চলেছে। চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত। আগামী মেলায় ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করবে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী ২১ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। সূত্রের খবর গঙ্গাসাগর মেলার আগে চলতি ডিসেম্বর মাসে অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী নিজে সাগরে প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এক প্রস্থ বৈঠক করেছেন।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যে তৈরি করা হচ্ছে পাঁচটি অস্থায়ী হাসপাতাল। যে পাঁচটি স্থানে এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেগুলি হল – কচুবেড়িয়া, বেনুবণ, নারায়ণপুর পিএইচসি, সাগর মেলা গ্রাউন্ড, লট নং ৮। প্রবীনদের পাশাপাশি শিশুদের জন্যও বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে। মেলায় করোনা সংক্রমণ রুখতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হবে। ১০৩ জন মেডিকেল অফিসার চিকিৎসার দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে। এই ১০৩ জনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন ১৮ জন। প্রয়োজনে আরও মেডিকেল অফিসার পাঠানো হবে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর